নার্গিস ফাখরিকে নিয়ে একমঞ্চে ঢালিউড তারকারা

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৯, ০২:০৬ আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৫

একমঞ্চে ঢালিউডের প্রথম সারির তারকারা, মাঝে নার্গিস ফাখরি সুদিনের আশায় একমঞ্চে এককাতারে দাঁড়ালেন ঢালিউডের প্রায় সব তারকা। তাদের মধ্যমণি হয়ে থাকলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে বিশ্ব শান্তি দিবসে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এমন অভূতপূর্ব দৃশ্য দেখা গেলো। সেখানে টিএম ফিল্মসের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির দুই স্বত্ত্বাধিকারী কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর আহ্বানে ঢালিউড ও বলিউড তারকারা জমকালো এই আয়োজনে সমবেত হন।

গাইছেন কৈলাশ খের মঞ্চে ছিলেন চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম, তাসকিন। নায়িকাদের মধ্যে এসেছিলেন বুবলী, পরীমনি, বিদ্যা সিনহা মিম, মম, আইরিন ও অধরা। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাত থেকে ক্রেস্ট নিচ্ছেন ফাখরি

বাংলাদেশের তারকাদের মাঝে দাঁড়িয়েছিলেন বলিউডের ‘রকস্টার’ ও ‘মাদ্রাজ ক্যাফে’ ছবির নায়িকা নার্গিস ফাখরি।

মিউজিক ফর পিস কনসার্টে নার্গিস ফাখরি মিউজিক ফর পিস অর্থাৎ ‘শান্তির জন্য সংগীত’ স্লোগান নিয়ে দীর্ঘদিন ধরে করছে গান বাংলা টিভি। এই চ্যানেলেরই অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো টিএম ফিল্মস।

তারকাদের প্রত্যেকেই মঞ্চে দাঁড়িয়ে টিএম ফিল্মসকে স্বাগত জানান। তাপস ও মুন্নী দম্পতির চলচ্চিত্র প্রযোজনায় আসাকে সাদরে গ্রহণ করেন তারা। তাদের প্রত্যাশা, ‘গানকে যেভাবে নতুন করে জাগিয়েছে গান বাংলার কৌশিক হোসেন তাপস, একইভাবে তিনি সিনেমা প্রযোজনা করে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করবেন।’

এ সময় কৌশিক হোসেন তাপস আশ্বাস দেন, ‘আগামী বছর থেকে মঞ্চে উপস্থিত প্রত্যেক তারকাই টিএম ফিল্মসের ছবিতে কাজ করবেন।’

তাপসের গান তারকাদের মিলনমেলার আগে সংগীত পরিবেশন করেন তাপস। সবশেষে মঞ্চে গান গেয়ে শোনান ভারতের দুই জনপ্রিয় শিল্পী অদিতি সিং শর্মা ও কৈলাশ খের।

গাইছেন অদিতি সিং শর্মা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নার্গিস ফাখরি। এই আয়োজনে এনবিআরের চেয়ারম্যান, সেনাপ্রধান, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রীসহ একাধিক সচিব ও সংগীতশিল্পী উপস্থিত ছিলেন।

/এমএম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
চারশ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, কারণ কী
চারশ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, কারণ কী
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই