‘বঙ্গবন্ধু’র সাজে সিনেমা হলে শুভ

বিনোদন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ২০:৫৭ আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২২:০৭

চিত্রনায়ক আরিফিন শুভর কাছে বঙ্গবন্ধু চরিত্রটি সবচেয়ে কাঙ্ক্ষিত। এজন্যই চরিত্রটি নিয়ে যথেষ্ট লুকোছাপা করেছেন তিনি। অবশেষে বঙ্গবন্ধু রূপেই সামনে এলেন জনপ্রিয় এই অভিনেতা। তবে বলা যায় আংশিক। আগামীকাল মুক্তি পাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’। এ উপলক্ষে আজ ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে আয়োজিত প্রিমিয়ার শোতে হাজির হলেন তিনি।

বঙ্গবন্ধু রূপে জনসমক্ষে আসা প্রসঙ্গে আরিফিন শুভ’র ব্যাখ্যা, ‘আপনারা জানেন, কয়েক সপ্তাহ ধরে বঙ্গবন্ধু ছবির শুটিংয়ে আমি খুব ব্যস্ত। আজ এবং আগামীকাল ছুটি পেয়েছি। তাই এভাবে চলে আসা। শুটিং স্পট থেকে সরাসরি এখানে এসেছি।’

বঙ্গবন্ধুর সাজে আরিফিন শুভ

জানা যায়, ‘মিশন এক্সট্রিম’-এর মুক্তি উপলক্ষে একযোগে তিনটি প্রিমিয়ারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নায়িকা ঐশী বলেন, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। সেজন্য আমি নার্ভাস, হ্যাপি ও টেনশনে আছি।’

‘মিশন এক্সট্রিম’ বাংলাদেশসহ চার মহাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

পুলিশ অ্যাকশন থ্রিলারটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

বঙ্গবন্ধুর সাজে আরিফিন শুভ

‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

/এম/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
বিনোদন বিভাগের সর্বশেষ
‘ধুরন্ধর’কে জঘন্য দৃশ্যের সিনেমা বললেন শশী থারুর
‘ধুরন্ধর’কে জঘন্য দৃশ্যের সিনেমা বললেন শশী থারুর
আইন লঙ্ঘনের অভিযোগ, নেপালে আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’ প্রদর্শনে নিষেধাজ্ঞা
আইন লঙ্ঘনের অভিযোগ, নেপালে আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’ প্রদর্শনে নিষেধাজ্ঞা
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং
ইতালিতে আংটি না পেয়ে উদয়পুরে রাশমিকাকে বিয়ের প্রস্তাব বিজয়ের
ইতালিতে আংটি না পেয়ে উদয়পুরে রাশমিকাকে বিয়ের প্রস্তাব বিজয়ের
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ, নতুন প্রেমে জেনিফার লোপেজ
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ, নতুন প্রেমে জেনিফার লোপেজ