‘হাওয়া’র পরিচালক সুমনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ আগস্ট ২০২২, ২২:৩২আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৪:৫০

দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘হাওয়া’য় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার (১৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারগিস সুলতানা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, মামলায় ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। তবে আদালত মামলাটির বিষয়ে কোনও আদেশ দেয়নি। 

‘হাওয়া’র একাধিক দৃশ্যে পাখিকে খাঁচাবন্দি করে রাখার দৃশ্য রয়েছে। এছাড়া ছবিটির প্রধান চরিত্র চাঁন মাঝি পাখির মাংস খাচ্ছেন দেখানো হয়েছে। তাই ছবিটির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে।

এরপর ‘হাওয়া’র প্রদর্শনী বন্ধের দাবি তোলে পরিবেশবাদী ৩৩টি সংগঠন। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রেক্ষাগৃহে ‘হাওয়া’ দেখেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা। গত ১১ আগস্ট রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দুপুর ২টার শোতে ছবিটি দেখেন তারা।

/টিএইচ/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা