বৈশাখী আমেজে ‘লাল শাড়ি’র প্রথম ঝলক (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ১৮:৫৬আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২০:৫২

চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রথমবার প্রযোজক হলেন। অর্থ লগ্নি করলেন সিনেমায়। নাম ‘লাল শাড়ি’। বন্ধন বিশ্বাসের পরিচালনায় ছবিটির শুটিং শেষ হয়েছে। এখন মুক্তির অপেক্ষা। সম্ভাবনা রয়েছে এই ঈদেই মুক্তির। 

সেই সূত্রে মঙ্গলবার (১১ এপ্রিল) ‘লাল শাড়ি’র একটি গান প্রকাশ হয়েছে। ‘রঙে রঙে সঙে সঙে’ শিরোনামের গানটি উন্মুক্ত করা হয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। যেখানে মূলত ফুটিয়ে তোলা হয়েছে পহেলা বৈশাখের আনন্দ আমেজ।
 
হ্যাঁ, পহেলা বৈশাখ উপলক্ষেই গানটি প্রকাশ করা হয়েছে। আর এরই মাধ্যমে অপুর প্রথম প্রযোজিত ছবির প্রথম ঝলক সামনে এলো। যেখানে রঙ-বেরঙের শাড়ি-সাজে নেচেছেন তিনি। তার সঙ্গে রয়েছেন নায়ক সাইমন সাদিক। এছাড়া ছবিটির আরেক জুটি সুমিত সেনগুপ্ত ও দিলরুবা দোয়েলকেও দেখা গেছে সমানতালে নাচতে। 

প্রশ্ন হতে পারে, সিনেমার ভেতরে পহেলা বৈশাখের গানটি কীভাবে এলো? এর উত্তর হলো- ‘লাল শাড়ি’ ছবির গল্প গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে ঘিরে। তাই বাঙালির চিরচেনা ঐতিহ্য-সংস্কৃতির অনুষঙ্গ হিসেবে বৈশাখী গানটি জায়গা করে নিয়েছে। 

প্রকাশের পর থেকে অপু-সাইমন জুটির প্রথম রসায়ন পাচ্ছে দর্শকের ইতিবাচক সাড়া। মাত্র ১৯ ঘণ্টায় গানটির ভিউ প্রায় আড়াই লাখ। কমেন্ট বক্সেও মিলছে ভক্তদের সরব উপস্থিতি। 

বৈশাখী আমেজে ‘লাল শাড়ি’র প্রথম ঝলক (ভিডিও) বলা প্রয়োজন, ‘রঙে রঙে সঙে সঙে’ গানটি লিখেছেন ছবির নির্মাতা বন্ধন বিশ্বাস। সুর-সংগীত করেছেন ইমন সাহা। এতে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা ও জেসি মোশাররফ। নৃত্য পরিচালনায় ছিলেন হাবিবুর রহমান হাবিব। 

উল্লেখ্য, ‘লাল শাড়ি’র জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন অপু। তার প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’ থেকে নির্মিত হয়েছে ছবিটি। এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, বড়দা মিঠু, সুব্রত, রেবেকা রউফ প্রমুখ। 

রঙে রঙে সঙে সঙে:

/কেআই/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন