জয়ার ‘বাগান বিলাস’ আসছে ২৭ জানুয়ারি

বিনোদন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৫, ১২:১৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৩:১৪

জয়া আহসান বাংলাদেশের অন্যতম ফাইনেস্ট অভিনেত্রী। এপার-ওপার দুই বাংলাতেই তিনি সমানভাবে সমাদৃত। কাজ করেন বেছে বেছে। সম্প্রতি তিনি কাজ করেছেন ‘বাগান বিলাস’ নামক একটি মিউজিক্যাল ফিল্মে। আগেই দিয়েছিলেন কাজের ইঙ্গিত, এবার জানালেন মুক্তির সময়।

২৫ জানুয়ারি (শবিবার) জয়া তার ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানিয়েছেন, ২৭ জানুয়ারি (সোমবার) রাত ৯ টায় মুক্তি পাবে ‘বাগান বিলাস’। জয়ার ‘বাগানবিলাশ’ আসছে ২৭ জানুয়ারি অভিনেত্রী পোস্টে লিখেছেন,  “আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।”

২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা এবার ফুরোতে চলেছে।

প্রীতম হাসান গানের পাশাপাশি ভালো অভিনয়ও করেন। ‘বাগান বিলাস’- এ জয়ার সঙ্গে কাজ করা নিয়ে খুবই উচ্ছ্বসিত। এর আগে এ বিষয়ে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জয়া আপুর সঙ্গে এটিই আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সাথে এলিটা করিমও আছেন। আশা করি এটি দারুণ কিছু হবে।’ জয়া আহসান, প্রীতম হাসান ও এলিটা করিম বলা প্রয়োজন, আহসান দেশের অন্যতম মেধাবী ও গুণী অভিনেত্রী। সম্প্রতি তাকে দেখা গেছে নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজ ‘২ষ’- তে। অন্যদিকে প্রীতম হাসান দেশের একজন মেধাবী সংগীতশিল্পী। পাশাপাশি তিনি অভিনয়ও করেন। এলিটা করিমও নিজের অবস্থানে সমুজ্জ্বল।

উল্লেখ্য, ‘বাগান বিলাস’ পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।

/সিবি/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক