পরিচালকদের সম্মান জানাবেন আলমগীর

বিনোদন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২১

আলমগীর, তিনি দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা। তবে বাংলা চলচ্চিত্রের এই মহাতারকা নিজেকে শুধুমাত্র একজন অভিনেতাই ভাবেন। তিনি মনে করেন, একজন অভিনয়শিল্পী কোনোদিন অবসর নিতে পারেন না। হয়তো বিরতি নিতে পারেন।

চিরসবুজ এই তারকা এবার প্রথমবারের মতো একটি পডকাস্ট শো'তে আসছেন। ‘আমি আলমগীর’ শীর্ষক এই শো’তে দর্শকদের উদ্দেশ্যে জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা কথা বলবেন তিনি। তবে প্রথমেই তার সিনেমার পরিচালকদের নিয়ে  স্মৃতিচারণ করবেন।

এই প্রসঙ্গে আলমগীর বলেন, ‘আমি আপনাদের আলমগীর হতে পেরেছি আমার  সিনেমার পরিচালকদের জন্য। তাদের বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ। তাই প্রথমে আমি ক্যাপ্টেনদের সম্মান জানাতে চাই।’

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত আটটায় Eyes On ফেসবুক পেজ ও Eyes On Studio ইউটিউব চ্যানেলে শো’টির টিজার উন্মুক্ত হবে বলে জানা গেছে।

৯ ফেব্রুয়ারি (রবিবার) থেকে রাত আটটায় প্রচার শুরু হবে আলমগীরের প্রথম পডকাস্ট ‘আমি আলমগীর’।

/সিবি/
সম্পর্কিত
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
আলমগীরের শেষ, আঁখির শুরু...
আলমগীরের শেষ, আঁখির শুরু...
শাকিবে মুগ্ধ আলমগীর-রুনা লায়লা
শাকিবে মুগ্ধ আলমগীর-রুনা লায়লা
ফারুকের শূন্য আসন: এবার দাবি উঠলো আলমগীরকে নিয়ে
ফারুকের শূন্য আসন: এবার দাবি উঠলো আলমগীরকে নিয়ে
বিনোদন বিভাগের সর্বশেষ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা