বাংলা চলচ্চিত্রের গুণী নির্মাতা ও প্রযোজক দেলোয়ার জাহান ঝন্টু। চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় তিনি। ৮০টির বেশি পরিচালনা করেছেন এ নির্মাতা। তার সিনেমায় আলমগীর, জসীম, মান্না থেকে শুরু করে ঢালিউড কিং শাকিবকেও দেখা গেছে।
সম্প্রতি একটি টেলিভিশনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। সেখানে তাকে নিয়ে কথা বলেন কিংবদন্তি অভিনেতা আলমগীর।
এ নির্মাতার প্রায় ২৫-৩০টি সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা। এ সময় তার চোখে নির্মাতার কোনও দোষ চোখে পড়েনি বলে জানান। তবে নির্মাতা ঝন্টু একটু বেহিসেবী ছিলেন, মন্তব্য করেন তিনি।
আলমগীর বলেন, ‘আপনি ভেবেছিলেন, আপনার যে রমরমা ক্যারিয়ার ছিল সেটি সব সময় থাকবে। তবে ক্রিয়েটিভ কাজে যারা জড়িত তাদের একটা সময় থামতে হয়। আপনিও থেমেছেন, আমরাও থেমেছি। এছাড়া আপনার কোনও দোষ ছিল না। শিল্পীদের জন্য আপনি যা করেছেন এটার তুলনা অন্য কারও সঙ্গে করা যাবে না।’
নির্মাতা ঝন্টুর টাকা শিল্পীদের কাজে রাগতো জানিয়ে আলমগীর বলেন, ’৭০-৮০ দশকে আমরা শিল্পীরা সিনেমা করে খুব কম টাকা পেতাম। তখন আপনি প্রচুর সিনেমা করতেন। সব সময় আপনার ৮-১০টি সিনেমা রানিং থাকতো। সেখান থেকে আমাদের ভাগে অন্তত চারটি সিনেমা থাকতো।’
তিনি আরও বলেন, ‘সে সময় আপনি আমাদের এককালীন বা দুই বারেই পুরো টাকা দিতেন। আমি মনে করি, সেটি প্রত্যেকটা শিল্পীর কাজে লাগতো। এটার জন্য বাংলাদেশের প্রত্যেকটা শিল্পীর দোয়া পেয়েছেন। এছাড়া আপনার বাড়ির খাবার আমাদের শিল্পী বা এমন কোন টেকনিশিয়ান নেই যে খায়নি।’
সব শেষে আলমগীর সুস্থতা কামনা করেন নির্মাতা ঝন্টুর। এ নির্মাতার উল্ল্যেখযোগ্য কিছু সিনেমা হলো-‘প্রেমগীত’, `কন্যাদান’, `বীর সৈনিক’, বিষে ভরা নাগিন’, ‘গরীবের সংসার’।
‘যাপিত জীবন’ দেখে হাসলেন-কাঁদলেন রুমিন ফারহানা