ঝগড়ার সমাপ্তি!

বিনোদন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫১ আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৬

অবশেষে ২ মাস ৫ দিন পর ‘দাগি’ সিনেমার শুটিংয়ের ক্যামেরা বন্ধ হলো। শিহাব শাহীন পরিচালিত, আফরান নিশো অভিনীত এই সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে।   

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পরিচালক শিহাব শাহীন ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘ইটস র‍্যাপ আপ’। হ্যাশট্যাগে লিখেছেন ‘দাগি’।

ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ বাকী কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, ‘ভি’ চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, ‘র‍্যাপ আপ’! ‘দাগি’ সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা  এরপর নিশো মজা করে বলেন, ‘সকল মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!’

জানা যায়, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

বলা প্রয়োজন, গত বছরের ডিসেম্বর মাসে ‘দাগি’ সিনেমার শুটিং শুরু হয়। সে সময় আফরান নিশো বলেছিলেন, ‘আমি সব সময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই। যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে ‘দাগি’র গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।’ ‘দাগি’ সিনেমায় আফরান নিশো আফরান নিশো অভিনীত এটি দ্বিতীয় সিনেমা। তার প্রথম সিনেমা রায়হান রাফি নির্মিত ‘সুড়ঙ্গ’। এই সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা। সেই হিসেবে নিশো ও তমা জুটির দ্বিতীয় সিনেমা ‘দাগি’। সুনেরাহ বিনতে কামাল, আফরান নিশো ও তমা মির্জা ‘দাগি’ সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু প্রমুখ।

‘দাগি’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি।

উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি

/সিবি/
সম্পর্কিত
‘আহারে জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
‘আহারে জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
আসছে বড়পর্দায় নিশো-মেহজাবীনের চমক
ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে
ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
বিনোদন বিভাগের সর্বশেষ
সাই পল্লবীর গোপনে বিয়ে, কেন গুঞ্জন উঠেছিল
সাই পল্লবীর গোপনে বিয়ে, কেন গুঞ্জন উঠেছিল
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
স্বামীর সঙ্গে নিজেদের মতো সময় কাটাতে পারছেন না, জানালেন ক্যাটরিনা
স্বামীর সঙ্গে নিজেদের মতো সময় কাটাতে পারছেন না, জানালেন ক্যাটরিনা
বাবা তারকা, তবু বলিউডে গডফাদার নেই—কী বললেন সারা আলি
বাবা তারকা, তবু বলিউডে গডফাদার নেই—কী বললেন সারা আলি
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া