মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  

বিনোদন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৫, ১৪:৫৯ আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৬:২৬

ঈদে মুক্তির পর থেকে ক্রমশ দর্শকপ্রিয় হয়ে ওঠে এম রাহিম নির্মিত, সিয়াম আহমেদ এবং শবনম বুবলী অভিনীত ‘জংলি’। সব শো হাউসফুল যাচ্ছিল। শো কম থাকায় অনেকে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন প্রথমদিকে। দর্শকদের চাহিদা পূরণ করতে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে আরও বাড়ানো হয় প্রদর্শনীর সংখ্যা।

এমনকি এখনও অনেকে ‘জংলি’ দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন।

এবার আরও একটু দুর্দান্ত খবর পাওয়া গেল। মুক্তির ২৬তম দিনে এসে সিনেমাটি গড়েছে রেকর্ড। এখন পর্যন্ত দিন হিসেবে বিশ্বব্যাপী ‘জংলি’র সর্বোচ্চ গ্রস আয় দাঁড়িয়েছে ৩৫ লাখ ১১ হাজার টাকা।  ‘জংলি’ সিনেমায় সিয়াম ও বুবলী ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি জানিয়েছেন ‘জংলি’ সিনেমার অভিনেতা সিয়াম আহমেদ।

২৬ এপ্রিল দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “আট বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা, সবাই যখন একটা সিনেমাকে আপন করে নেয়, তখন এ রকম ম্যাজিক্যাল কিছুই ঘটতে বাধ্য। মুক্তির ২৬তম দিনে সব মিলিয়ে ‘জংলি’র গ্রস কালেকশন প্রায় ৩৫.১১ লাখ টাকা! একদিনে এটাই ‘জংলি’র সর্বোচ্চ আয়ের রেকর্ড।”

এরপর সিয়াম লিখেছেন, “আপনাদের ভালোবাসায় ‘জংলি’ নিঃসন্দেহে ফ্যামিলি ব্লকবাস্টারের তকমা পেতে চলেছে।”  ‘জংলি’ সিনেমায় সিয়াম ও শিশুশিল্পী নৈঋতা বলা প্রয়োজন, গত ৫ এপ্রিল থেকে কানাডা, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে ‘জংলি’। দেশের মতোই বিদেশেও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।

উল্লেখ্য, ‘জংলি’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বুবলী ও দীঘি। শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা।

‘জংলি’ সিনেমার চারটি গানের সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।  ‘জংলি’ সিনেমায় দীঘি ও সিয়াম টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।

/সিবি/
সম্পর্কিত
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিন সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা