‘লিচুর বাগানে’ সাবিলার চমক, শাকিব খানও তুমুল...

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ১৩:৩১আপডেট : ০৩ জুন ২০২৫, ১৫:০৪

লিচুর মৌসুম চলছে। এরমধ্যে তুমুল এক গান নিয়ে হাজির হলেন শাকিব খান। যেন রোম্যান্টিক ‘তাণ্ডব’ চালালেন ‘লিচুর বাগানে’! গানটির দৃশ্যে যতখানি টের পাওয়া গেছে, নায়ক শাকিব খান নাচে ও এক্সপ্রেশনে যেন আরও একধাপ এগিয়ে নিয়েছেন নিজেকে। তবে নায়কের তুমুল পারফরমেন্স ছাপিয়ে সবার তীক্ষ্ণ দৃষ্টি ছিলো সাবিলা নূরের দিকে। সিনেমার পর্দায় প্রথম উপস্থিতি বলে কথা! তাও আবার দেশপ্রধান নায়কের বিপরীতে।

ফলে সাবিলার ওপর দর্শক-সমালোচকদের যেমন নজর ছিলো, তেমনি অভিনেত্রী নিজেও নিশ্চয়ই চাপে ছিলেন এসব ভেবে। যদিও তার প্রায় সবটুকুই এখন সমাধানে পথে। সবাই প্রচুর গ্রিনকার্ড দিচ্ছেন সাবিলাকে। বিশেষ করে নাট্যাঙ্গনের বেশিরভাগ মানুষের প্রত্যাশা পূরণ করেছেন সাবিলা, অন্তত ‘লিচুর বাগানে’! 

তবে গানটির শ্রুতিমধুরতা ও নির্মাণশৈলী নিয়ে অনেকেই খানিক হতাশা ব্যক্ত করেছেন বটে। শাকিব খান ও সাবিলা নূর ২ জুন রাতে মুক্তি পেয়েছে রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমার আইটেম সং ‘লিচুর বাগানে’। রীতিমতো, ফেসবুকে ‘তাণ্ডব’ শুরু হয়েছে বলা যায় গানটি নিয়ে। শাকিব ও সাবিলার অসাধারণ পারফরমেন্স, কস্টিউম, সেট ডিজাইন, কোরিওগ্রাফি, সবমিলিয়ে প্রশংসায় ভাসছে গানটি। 

এরইমধ্যে (১৭ ঘণ্টায়) চরকি ও এসভিএফ-এর দুটি ইউটিউব চ্যানেলে গানটির মোট ভিউ দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ!  

মূলত, বাংলার একটি প্রচলিত ঘাটু গান ‘কে দিলো পিরিতের বেড়া লিচুর বাগানে’ থেকে আইটেম গানটির জন্ম। গানটি সাত্তার পাগলার কণ্ঠে এই অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে, বহুকাল আগে। সেই গানটির পুরনো কথা ও সুরের সঙ্গে খানিক সংযোজন-বিয়োজন করে এবার মূল ধারার মঞ্চে তুলে আনলেন সংগীতশিল্পী প্রীতম হাসান। নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার, মঙ্গল মিয়া ও আলেয়া বানু। সাবিলা নূর বলা প্রয়োজন, গানটি যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি সমালোচনাও কম হচ্ছে না। এই যেমন, সাবিলা নূরকে নিয়ে কেউ বলছেন তাকে দেখতে একদম পারফেক্ট নায়িকাদের মতো লাগছে। কেউ বলছেন, এতদিন কেন তিনি বড় পর্দায় অভিনয় করেননি, এমন নানা মতামত চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।
 
তবে কেউ কেউ যে সাবিলার খুঁত ধরছেন না, তা নয়। বলছেন, ‘তার আরেকটু স্বতঃস্ফূর্ত থাকা উচিত ছিল।’ কেউ আবার বলছেন, ‘কেমন রোবটিক লাগছে।’ তবে প্রশংসার পাল্লাই ভারী এখন পর্যন্ত।

একই সমালোচনা রয়েছে গানটি নিয়েও। শাকিব খান ও সাবিলা নূর তবে শাকিব খানের প্রশংসা করছেন সবাই, যথারীতি। তার ফিটনেস, নাচ, সবমিলিয়ে এই গানে উপস্থিতি, নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

উল্লেখ্য, আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সিনেমাটিতে শাকিব-সাবিলা ছাড়াও অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।

/সিবি/এমএম/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন