সন্ধ্যা ৬টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

বিনোদন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৬, ১৮:৫৫আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ২১:০৪

প্রেক্ষাগৃহ থেকে ঈদ উৎসবের রেশ না কাটতেই দর্শকদের জন্য এলো বেশ হতাশার খবর। কারণ, ৫ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার পর সকল শো বন্ধ ঘোষণা করেছে রাজধানীর অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস।

৪ এপ্রিল প্রতিষ্ঠানটি এমন ঘোষণা দিয়েছে দর্শকদের প্রতি। জানানো হয়েছে, তাদের এই সিদ্ধান্ত জারি থাকবে অনির্দিষ্ট সময়ের জন্য। এরমধ্যে অগ্রিম টিকিট যারা সংগ্রহ করেছেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে ব্লকবাস্টার কর্তৃপক্ষ।

প্রেক্ষাগৃহের প্রাইম টাইম ধরা হয় সন্ধ্যা ৬টার পরের শোগুলোকে। সেটাই এখন বন্ধ হলো। কারণ হিসেবে কর্তৃপক্ষ জানালো, সরকারি সিদ্ধান্তের কথা।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সাম্প্রতিক জরুরি নির্দেশনা অনুযায়ী আগামী রবিবার, ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সকল দোকান আর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও জানানো হয়, রবিবার থেকে সন্ধ্যা ৬টার পর সংশ্লিষ্ট শোগুলোর জন্য যারা অগ্রিম টিকিট ক্রয় করেছেন, তাদের সকলকে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে রিফান্ড প্রদান করা হবে।

এদিকে ব্লকবাস্টারের এমন সিদ্ধান্তের পর আতংক ছড়িয়েছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সমুখি দর্শকমনেও। কারণ, সিংহভাগ সিনেমার দর্শক সন্ধ্যার পরেই প্রেক্ষাগৃহে ঢুকতে চান। মেসবাহ উদ্দিন আহমেদ প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘আমরা সরকারি বিষয়টি সম্পর্কে অবগত আছি। সেটি নিয়ে পর্যালোচনা করছি। তবে আপাতত ৫ ও ৬ এপ্রিল সন্ধ্যা ৬টার পরের সকল শো আমরা স্থগিত করেছি। এর পরের সিদ্ধান্তগুলো আমরা ধারাবাহিকভাবে ওয়েবসাইটের মাধ্যমে জানাবো।’

এই কর্মকর্তা আরও জানান, এই দুই দিনের শোয়ের টিকিট অগ্রিম বিক্রি করেনি প্রতিষ্ঠানটি। ফলে রিফান্ড জটিলতা থেকে মুক্ত থাকছে দর্শকরা।

এদিকে স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারের পথে দেশের অন্য প্রেক্ষাগৃহগুলোও হাঁটছে বলে জানা গেছে। যা সিনেমার চলমান বাজারে নতুন ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন