জন্মদিনে ফোন করে সিনেমার প্রস্তাব শাকিবের, ববিতা চাইলেন ‘চ্যালেঞ্জিং গল্প’

বিনোদন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৬, ১২:৩২আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৮:২৭

কিংবদন্তি অভিনেত্রী ববিতার সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। তাদের ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’ সিনেমাগুলো ঢালিউডে দারুণ ব্যবসা সফল হয়।

ববিতার সঙ্গে আবারও সিনেমায় অভিনয় করতে চান শাকিব। সম্প্রতি অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে ‘ববিতা সমগ্র’ নামের বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ফোনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান কিং খান।

একইসঙ্গে সিনেমায় কাজ করার অনুরোধ করেন তিনি। এ সময় ববিতা বলেন, ‘‘আমি যে ধরনের গল্পে কাজ করতে চাই, তেমন চ্যালেঞ্জিং গল্প দাও। সে সিনেমায় আমাদের দুজনেরই যেন চ্যালেঞ্জিং কিছু থাকে। কথা দিলাম তাহলে তোমার ছবি করবো।’’

ববিতাকে আমেরিকা থেকে ফোন করেন শাকিব খান

এ সময় ববিতা শাকিব খানেরও প্রশংসা করেন। তিনি বলেন, ‘‘আমি তোমার ছবি দেখি। সবাইকে বলি তুমি সিনসিয়ারলি কাজ করো। তোমার যেমন অভিনয়, তেমন নাচ, তেমন ফাইট।  অভিনেতা হিসেবে তোমার মধ্যে সব গুণ আছে। সে জন্য তোমাকে খুব ভালো লাগে।’’

ববিতা এখন আর আগের মতো অভিনয়ে নেই। এক দশক আগে সর্বশেষ ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দেখা গেছে তাকে। এটি পরিচালনা করেন নারগিস আক্তার।

/এনআই/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
বিনোদন বিভাগের সর্বশেষ
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা