তিন দশক পর আবারও রোজিনা-ওমর সানী

বিনোদন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৬, ১০:০০আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১০:০০

আশি দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনার নায়ক হয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। প্রায় তিন দশক আগে তারা ফখরুল ইসলাম বৈরাগী পরিচালিত ‘অগ্নিপথ’সিনেমায় একসঙ্গে কাজ করেন। সে সময় সিনেমাটি দারুণ সাড়া ফেলে।

দীর্ঘ সময় পর আবারও তাদের এক সঙ্গে দেখা যাবে। প্রযোজক ও নির্মাতা এমডি ইকবালের তারকাবহুল সিনেমা ‘গুলশানের চামিলি’তে তারা দুজন অভিনয় করবেন।

শনিবার (০১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এ সময় নির্মাতা সিনেমার অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন।

ওমর সানী জানান, ত্রিশ বছর আগে রোজিনার সঙ্গে তিনি অভিনয় করেছেন। ফের একসঙ্গে তাকে পেয়ে তিনি আনন্দিত।

তিনি বলেন, ‘‘রোজিনা ম্যাডামের সঙ্গে কাজ করবো, এটা আমার জন্য সৌভাগ্যের বলতে পারি।’’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক যৌনকর্মী, যিনি কোনও অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম শিকার হন।

প্রসঙ্গত, এর আগে নির্মাতা ইকবালের ‘ডেড বডি’ সিনেমায় অভিনয় করেন ওমর সানী।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
দিলীপ থেকে শাহরুখ, শাকিব—আর কে হয়েছেন দেবদাস
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা