সালমান শাহ হত্যা: ডনের ৫ দিনের রিমান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ আগস্ট ২০২৬, ১৪:০৩আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৪:১৫

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের আদেশ দেন।

তিন কারণ দেখিয়ে গত ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান তার ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন বৃহস্পতিবার (২৭ আগস্ট)। এ দিন শুনানিকালে ডনকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। ডনের পক্ষে ঢাকা বারের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও অ্যাডভোকেট ফরিদুল ইসলাম রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করেছিলেন তারা। পরে আদালত ডনের ৫ দিনের রিমান্ডের আদেশ দেয়।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়েছে। গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন। এরপর মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতও তার জামিন আবেদন নামঞ্জুর করে দেন।

/আইএ /এনআই/
সম্পর্কিত
এআই দিয়ে এমপির ছবি বানিয়ে অপপ্রচার, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
খণ্ডিত লাশ: দুই আসামির স্বীকারোক্তি, জানা গেল খুনের কারণ
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
সর্বশেষ খবর
যুক্তরাজ্যে স্পন্সর ছাড়া ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’: বাংলাদেশিদের সামনে কি নতুন সুযোগ
যুক্তরাজ্যে স্পন্সর ছাড়া ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’: বাংলাদেশিদের সামনে কি নতুন সুযোগ
সাবেক দুই সচিবের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, একজনের নামে পরোয়ানা
সাবেক দুই সচিবের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, একজনের নামে পরোয়ানা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম: জিয়াউল আহসানকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম: জিয়াউল আহসানকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা
ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ