‘আমার কাজ নষ্ট করে দিলেন’, পরীমণির ক্ষোভ

বিনোদন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৬, ১৫:০৯ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৫:০৯

সোমবার (১২ অক্টোবর) রাতে মাছরাঙা টেলিভিশনের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জনপ্রিয় দুই  অভিনেত্রীর (পরীমণি ও মেহজাবীন চৌধুরী) বিকৃত ভিডিওসহ পাঁচটি পোস্ট প্রকাশ করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত পোস্টগুলো মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে।

এরপর মাছরাঙা টেলিভিশন কতৃপক্ষ একটি ফটোকার্ড প্রকাশ করেন। সেখানে এর জন্য দু:খ প্রকাশ করেন তারা। একই সঙ্গে জানান তাদের ইনস্টাগ্রাম হ্যাক হয়েছিল। অপরাধিদের আইনের আওতায় নিয়ে আসবেন বলেও জানান।

তবে এর মধ্যে চারদিন শেষ হলো। কিন্তু অপরাধীদের কোনও শনাক্ত হয়নি বলে জানালেন পরীমণি। শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

অভিনেত্রী পোস্টে লেখেন, ডিয়ার মাছরাঙা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ড এর দুঃখ প্রকাশ কোনও কাজে দিচ্ছে না একদমই।

মাছরাঙা টিভিকে দায়ী করে পরীমণি বলেন, ‘এই যে আমার স্বাভাবিক জীবনটা এই ভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন এর সম্পূর্ণ দায়ভার আপনাদের। আমি সোশ্যাল মিডিয়ায় কোনও রকম কোনও পোস্ট করতে পারছি না।(হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত) এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে।’

পরীমণির ফেসবুক পোস্ট

তিনি আরও বলেন, ‘কি করবো বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকলো আর।’

 অপরাধীদের কবে আইনের আওতায় আনা হবে, সেই প্রশ্ন তুলে তিনি লেখেন—আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধি তো এখন আপনারা।

/এনআই/
সম্পর্কিত
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
‘বধূ কোন আলো লাগলো চোখে!’ বধূর সাজে নজর কাড়লেন পরীমণি
‘বধূ কোন আলো লাগলো চোখে!’ বধূর সাজে নজর কাড়লেন পরীমণি
পুরোনো দিনের রাজকন্যা যেন পরীমণি
পুরোনো দিনের রাজকন্যা যেন পরীমণি
নীল শাড়িতে পরীমণির শরতের সাজ, স্নিগ্ধতায় নজর কাড়লো লুক
নীল শাড়িতে পরীমণির শরতের সাজ, স্নিগ্ধতায় নজর কাড়লো লুক
বিনোদন বিভাগের সর্বশেষ
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
আদালতে কৃতি শ্যানন, কী বললো দিল্লি হাইকোর্ট
আদালতে কৃতি শ্যানন, কী বললো দিল্লি হাইকোর্ট
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
বিতর্কের পর সাহসী লুকে ফারিয়া
বিতর্কের পর সাহসী লুকে ফারিয়া