অবশেষে বিচ্ছেদ!

বিনোদন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:২২ আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:২৬

দীর্ঘ ৮ বছর আইনি লড়াই শেষে অবশেষে বিবাহ বিচ্ছদের সমঝোতা করতে পেরেছেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। জোলির আইনজীবী খবরটি জানিয়েছেন। তবে পিটের আইনজীবী এ বিষয়ে এখনও কথা বলেননি। খবরটি নিশ্চিত করেছে বিবিসি।

জোলি ও পিট বিয়ে করেন ২০১৪ সালে। ২০১৬ সালে জোলি আদালতে ডিভোর্সের জন্য আবেদন করেন। কারণ হিসেবে তিনি ‘অমিমাংসিত মতবিরোধের’ কথা উল্লেখ করেন।

তাদের রয়েছে ৬ সন্তান। একসময় তাদের অভিভাবকত্ব কে নেবেন, এই নিয়ে তিক্ত লড়াই শুরু হয় জোলি ও পিটের। ২০২১ সালে আদালত তাদের সন্তানের যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত দেয়। অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমা দিয়ে জোলি ও পিটের পরিচয় হয়। তারা একে অপরের প্রেমে পড়েন এবং বিয়ে করেন। ভক্তদের কাছে এই সাবেক দম্পতি ‘ব্র্যাঞ্জেলিনা’ নামে পরিচিত।

জোলি এর আগে অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি লি মিলারকে বিয়ে করেছিলেন। অন্যদিকে এটি ছিল ব্র্যাড পিটের দ্বিতীয় বিয়ে। তিনি জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন। অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট অ্যাঞ্জেলিনা জোলির অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘জিয়া’, ‘অরিজিনাল সিন’, ‘সল্ট, ‘লারা ক্রফট’, ‘ টুম্ব রেইডার’, ‘চেঞ্জলিং’, ‘গার্ল’, ‘ইন্টারাপটেড’। ব্র্যাড পিটের বিখ্যাত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ফাইট ক্লাব, ওয়ানস আপঅন অ্যা টাইম ইন হলিউড এবং টুয়েলভ মাংকিজ।  

/সিবি/
সম্পর্কিত
‘গাজার কী করা হয়েছে, দেখুন’: স্যাটেলাইট ছবি শেয়ার অ্যাঞ্জেলিনা জোলির
‘গাজার কী করা হয়েছে, দেখুন’: স্যাটেলাইট ছবি শেয়ার অ্যাঞ্জেলিনা জোলির
পুরোনো চরিত্রে নতুনভাবে ফিরছেন ব্র্যাড পিট
পুরোনো চরিত্রে নতুনভাবে ফিরছেন ব্র্যাড পিট
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
রুশ হামলার মধ্যেই ইউক্রেনের বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলি, জানতেন না মালিক
৩১ বছর পর দুই বন্ধুর দেখা!
৩১ বছর পর দুই বন্ধুর দেখা!
বিনোদন বিভাগের সর্বশেষ
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা