স্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২২

অস্কার বিজয়ী মার্কিন অভিনেতা জিন হ্যাকম্যান, তার স্ত্রী বেটসি আরাকাওয়া এবং তাদের কুকুরকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। এমনকি ঘটনাস্থলে কোনো অপরাধের আলামত পাওয়া যায়নি। খবরটি জানিয়েছে বিবিসি। 

মৃত্যুকালে হ্যাকম্যানের বয়স হয়েছিল ৯৫ এবং তার স্ত্রীর বয়স হয়েছিল ৬৩ বছর। হ্যাকম্যানের স্ত্রী  ছিলেন একজন ধ্রুপদী পিয়ানোবাদক। 

ছয় দশকেরও বেশি সময় ধরে দীর্ঘ ক্যারিয়ারে হ্যাকম্যান ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ এবং ‘আনফরগিভেন’-এর জন্য দুটি একাডেমি পুরস্কার পেয়েছেন এই অভিনেতা। জিন হ্যাকম্যান যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফে কাউন্টির এক মুখপাত্র জানিয়েছেন, ‘জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী উভয়কেই বুধবার বিকেলে সানসেট ট্রেইলে তাদের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে। এটির জোড়ালো তদন্ত হবে।’

বলা প্রয়োজন, উইলিয়াম ফ্রিডকিনের ১৯৭১ সালের থ্রিলার ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’-এ ‘পপেই’ ডয়েলের ভূমিকার জন্য সেরা অভিনেতার অস্কার এবং ১৯৯২ সালে ‘ক্লিন্ট ইস্টউডের ওয়েস্টার্ন সিনেমা ‘আনফরগিভেন’-এ লিটল বিল ড্যাগেটের ভূমিকায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার আরেকটি পুরস্কার জিতেছিলেন জিন হ্যাকম্যান।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন