হলিউড অভিনেত্রী স্যাডি সিঙ্কের একটি ভিডিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে ভিডিওটি ঠিক কোথায় থেকে এসেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
খুব শিগগির এই অভিনেত্রীকে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’দেখা যাবে। সিনেমাটি মুক্তির সন্নিকটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত ভিডিও বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
ভিডিওতে স্যাডি তার পরিচিত উজ্জ্বল লাল চুলের পরিবর্তে গাঢ় রঙের চুল এবং ঘন ভ্রুতে দেখা যায়। এটি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার দৃশ্য কি না, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, অথবা অন্য কোনো প্রকল্পের অংশ—তা এখনো যাচাই করা হয়নি।
ভিডিওটিতে দেখা যায়, পাশে থাকা একজনের দিকে দ্রুত তাকিয়ে স্যাডি বলেন, ‘‘হোয়াট উড ইউ ডু ইফ (তুমি কী করতে, যদি...)’’ এরপরের অংশটি গোপন রাখা হয়েছে।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পর নেটিজিনদেন অনেকের প্রশ্ন নতুন সিনেমাতে স্যাডি সিনক কি জিন গ্রে, গ্যোয়েন স্টেসি, নাকি মেরি জেন (এমজে) চরিত্রে অভিনয় করছেন?
এরমধ্যে দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন স্যাডি সিনকের চরিত্রটি গোপন রাখেন।
তিনি বলেন, ‘‘এই রহস্যই সিনেমাটিকে আরও উপভোগ্য করে তুলবে।’’
ক্রেটনের ভাষায়, ‘‘সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন কেন আমরা এত গোপনীয়তা বজায় রেখেছি। কিছু বিষয় আগে থেকে না জানলে সিনেমাটি আরও ভালো লাগে। আমার তো ইচ্ছা, দর্শকরা যেন কিছুই না জেনে হলে প্রবেশ করেন। আমরা অন্য কোনও কারণে নয়, শুধু দর্শকদের অভিজ্ঞতা অক্ষুন্ন রাখতে এসব তথ্য গোপন রেখেছি। যারা মুক্তির প্রথমেই সিনেমাটি দেখবেন, তারা অনেক বেশি রোমাঞ্চকর অভিজ্ঞতা পাবেন, যদি কিছু বিষয় আগে থেকে না জানেন।”
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) এই সিনেমাটি ভারতে ৩০ জুলাই এবং যুক্তরাষ্ট্রে ৩১ জুলাই মুক্তি পাবে।

হলিউডে ফিরছেন জনি ডেপ



