অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’

বিনোদন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৬, ১৩:৩৭ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৩:৩৭

‘আ মাইনক্রাফট মুভি’, ‘দ্য সুপার মারিও ব্রোস. মুভি’, ‘রেসিডেন্ট ইভিল’ ও ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস’—এর সাফল্যের পর ২০২০—এর দশকে ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের জনপ্রিয়তা বেড়েছে। এবার বড় পর্দায় আসছে ক্যাপকমের জনপ্রিয় হ্যান্ড—টু—হ্যান্ড কমব্যাট গেম ‘স্ট্রিট ফাইটার’।

১৬ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক এই সিনেমা।

১৯৯৪ সালে কাইলি মিনোগ ও জঁ—ক্লদ ভ্যান ড্যাম অভিনীত সংস্করণের পর নতুন এই চলচ্চিত্রটি দর্শকদের সামনে নতুনভাবে হাজির হবে। এতে নোয়া সেন্টিনিও ও অ্যান্ড্রু কোজি অভিনয় করছেন। সবুজ চামড়ার ‘ব্ল্যাঙ্কা’ চরিত্রে দেখা যাবে জেসন মোমোয়াকে। ‘ব্যাড ট্রিপ’ ও ‘দ্য এরিক আন্দ্রে শো’—এর পরিচালক কিতাও সাকুরাই ছবিটি পরিচালনা করেছেন।

নির্মাতা জানান, ‘প্রচলিত ভিডিও গেমভিত্তিক চলচ্চিত্রের মতো নয়, নিজস্ব শৈলীতে কিছু করার স্বাধীনতা এ সিনেমায় তাকে দেওয়া হয়েছিল।’

স্ট্রিট ফাইটার মূলত জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমা। এখানে কারাতে, কুংফু, বিভিন্ন ধরনের ফাইটিং স্টাইল, শক্তিশালী যোদ্ধাদের দ্বন্দ্ব এবং বিশ্বকে ঘিরে ষড়যন্ত্র সবমিলিয়ে তৈরি হয়েছে একটি রোমাঞ্চকর জগৎ।

এই ফ্র্যাঞ্চাইজির উল্লেখযোগ্য দিক হলো, গেমের পরিচিত চরিত্রগুলোকে বড় পর্দায় জীবন্ত করে তোলা। বিশেষ করে জুঁ, চুন লি—এর মতো চরিত্রের ভক্তদের কাছে সিনেমাটি বেশ আকর্ষণীয়। সিনেমার কাহিনি শুরু হয় ১৯৯৩ সালের প্রেক্ষাপটে।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা