‘ভাত দে’র পর আর সিনেমায় দেখা যায়নি, কে সেই জরি

বিনোদন রিপোর্ট 
২১ নভেম্বর ২০২৬, ১৩:৩৪ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৩:৩৪

বাংলা চলচ্চিত্রের এক কালজয়ী সিনেমা ‘ভাত দে’। কিংবদন্তি চলচ্চিত্রকার আমজাদ হোসেন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেন কিংবদন্তি অভিনেতা আলমগীর ও শাবানা। এটি মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে।

এ সিনেমার শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন বর্তমান সময়ের একজন জনপ্রিয় গায়িকা। জরি চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়ান তিনি।

শিশুশিল্পী হিসেবে প্রথম সিনেমাতেই পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আর কোনও সিনেমায় দেখা যায়নি তাকে। তবে দীর্ঘ সময় পর ২০১৮ সালে এসে আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘুরে তুলে নেন তিনি। তবে দ্বিতীয়বার অভিনয়ে নয়, প্লেব্যাক গায়িকা হিসেবেই এই পুরস্কার পেয়েছেন তিনি।

বলছি, জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের কথা। তিনি অভিনেতা আলমগীরের মেয়ে। শুরুতে মেয়ের পড়াশোনার কথা চিন্তা করে তিনি অভিনয়ের ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না। তবে পরিচালক আমজাদ হোসেনের বিশেষ আগ্রহ ও অনুরোধে শেষ পর্যন্ত ‘ভাত দে’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান ছোট্ট আঁখি।

‘ভাত দে’ সিনেমার একটি দৃশ্য

পরবর্তীতে তিনি সংগীতের প্রতি ভালোবাসা থেকেই বেছে নেন গানের জগৎ। নিজের মেধা, কণ্ঠ ও পরিশ্রমে হয়ে ওঠেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন।

‘ভাত দে’ সিনেমার সেই জরি চরিত্র নিয়ে আঁখি বলেন, ‘এই চরিত্রের জন্য এখনও সবার কাছ থেকে প্রশংসা পাই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সিনেমাটি নিয়ে লেখালেখি করেন। এটি আমার জন্য অনেক আনন্দের বলতে পারি। একটি সিনেমা দিয়েও মানুষের অন্তরে জায়গা করে নেওয়া যায় সিনেমাটি না করলে হয়তো বুঝতে পারতাম না।’

অভিনয় থেকে গানে

অভিনয়ের চৌকাঠে জন্ম নিলেও সংগীত সাধনায় মগ্ন হয়ে সেই ছোটবেলা থেকে আঁখি। দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন বেশ কিছু শ্রোতাপ্রিয় গান। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত নিজেকে ভেঙে নতুন করে সাজানো তার একটা স্টাইল। সে কারণে তিনি আজও নতুনের মতোই সতেজ আর প্রাণবন্ত।

ছবি: ফেসবুক থেকে

আঁখির ১৮টি সলো এবং ৪০টির মত ডুয়েট ও মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে। ‘জল পড়ে পাতা নড়ে’, ‘জোর কা ঝাটকা’, ‘শ্যাম কালিয়া’, ‘বন্ধু আমার রসিয়া’, `বোকামন’ ও ‘টিপটিপ বৃষ্টি’সহ আরও কয়েকটি জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার

‘ভাত দে’ সিনেমার মুক্তির ৩৫ বছর পর ফের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আঁখি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘গল্প কথার ঐ কল্পলোকে জানি’ গানে কণ্ঠ দেন তিনি। এ গানের জন্য শ্রেষ্ঠ সংগীত শিল্পী হিসেবে পুরস্কার পান গায়িকা।

ছবি: ফেসবুক থেকে

অন্যদিকে এই গানটির জন্যই শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পেয়েছিলেন রুনা লায়লা।

দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বিদ্রোহী বধূ’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন আঁখি। আনোয়ার জাহান নান্টুর সুর ও সংগীতে সাগর জাহানের সঙ্গে দ্বৈতভাবে প্লে-ব্যাক করেন তিনি।

বর্তমান ব্যস্ততা

ছবি: ফেসবুক থেকে

আঁখি বর্তমানে স্টেজ শোতেই বেশি ব্যস্ত সময় পার করছেন বলে জানান। গত ১৯ নভেম্বর উত্তরা ক্লাবে গানে গানে ঝড় তোলেন তিনি। আগামী ২৭ নভেম্বর লন্ডনে একটি কনসার্টে অংশগ্রহণ করবেন শিল্পী।

/এনআই/
সম্পর্কিত
আলমগীরের শেষ, আঁখির শুরু...
আলমগীরের শেষ, আঁখির শুরু...
নিজেকে এখনও কার্ড উপহার দেন আঁখি!
নিজেকে এখনও কার্ড উপহার দেন আঁখি!
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
সোনায় সোহাগা আঁখি আলমগীর!
সালমান শাহকে চিনি না: আঁখি আলমগীর
জন্মদিনে স্মরণ সালমান শাহকে চিনি না: আঁখি আলমগীর
বিনোদন বিভাগের সর্বশেষ
আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু
আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু
অভিমান ভুলে ৩ বছর পর আবার একসঙ্গে জোভান-ফারিণ
অভিমান ভুলে ৩ বছর পর আবার একসঙ্গে জোভান-ফারিণ
শরীর-চেহারা নিয়ে কটাক্ষ, ট্রলদের কড়া জবাব ফ্লোরেন্স পিউর
শরীর-চেহারা নিয়ে কটাক্ষ, ট্রলদের কড়া জবাব ফ্লোরেন্স পিউর
বৃষ্টিতেও থামেনি মহিলা সমিতির সামনে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন প্রাঙ্গণেমোরের
বৃষ্টিতেও থামেনি মহিলা সমিতির সামনে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন প্রাঙ্গণেমোরের
রাজনীতি, প্রেম ও রহস্যে জমজমাট ডিসেম্বর, নেটফ্লিক্সে আসছে যে সিরিজগুলো
রাজনীতি, প্রেম ও রহস্যে জমজমাট ডিসেম্বর, নেটফ্লিক্সে আসছে যে সিরিজগুলো