যানজট এড়াতে বিমানে শাহরুখ

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ মে ২০১৬, ০০:১০আপডেট : ৩০ মে ২০১৬, ১৩:৫৩

যানজট এড়াতে বিমানে শাহরুখ নাম যার ‘কিং খান’ তার কাজ কর্মে রাজকীয়ভাব থাকবে না তা কী আর হয়! তাইতো বলিউডের বাদশা শাহরুখ খান সড়ক পথের যানজট এড়াতে বিমানেই উড়লেন। ‘দিলওয়ালে’ তারকা ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশন অনুসারে শুটিং থেকে বাড়ি ফিরতে বিমানেই চড়েছেন তিনি।

শনিবার রাতে টুইটে শাহরুখ লিখেছেন, যানজট এড়াতে বিমানে করেই বাড়ি ফিরতে হচ্ছে। এর সবচেয়ে ভালো দিক হচ্ছে যাত্রা পথে আমাকে রেস্টরুম খোঁজার ঝামেলায় পড়তে হবে না।

সর্বশেষ ৫০ বছরের শাহরুখকে দেখা গিয়েছিল মানিশ শর্মা পরিচালিত ‘ফ্যান’ চলচ্চিত্রে। এরপর রাহুল ধোলাকিয়ার পরিচালনায় ‘রাঈস’ এ দেখা যাবে শাহরুখকে। এতে আরও অভিনয় করবেন নওয়াজুদ্দিন সিদ্দিক ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

/এএ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা