'ওয়ার্ল্ড সিনেমা ফান্ড' পাচ্ছে কামারের ‘শঙ্খধ্বনি’

ওয়ালিউল মুক্তা
২৪ জুলাই ২০১৬, ২২:৩১আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৩:৫৮

কামার আহমাদ সাইমন। বিশ্বের অন্যতম উৎসব ‌'বার্লিন চলচ্চিত্র উৎসব'-এ পুরস্কৃত হচ্ছেন পরিচালক কামার আহমাদ সাইমন। তার নতুন চলচ্চিত্র ‌‘শঙ্খধ্বনি’ ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’-এর জন্য নির্বাচিত হয়েছে।

প্রতিযোগিতামূলক এ আয়োজনের ইউরোপ প্রোগ্রাম শাখায় পুরস্কৃত হচ্ছে ছবিটি। পুরস্কারস্বরূপ ছবিটি নির্মাণের জন্য অর্থ ব্যয় করবে ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’। ‘বার্লিন চলচ্চিত্র উৎসব’-এর ওয়েবাসাইটে বিষয়টি প্রকাশ করা হয়েছে।

এদিকে, পুরস্কারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক ও চিত্রনাট্যকার কামার আহমাদ সাইমন। ছবিটি প্রযোজনা করেছেন সারা আফরীন।

‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ নির্মাতা ও সিনেমাপ্রেমীদের জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত একটি আসর। প্রতিযোগিতামূলক এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা অংশ নিয়ে থাকেন। আয়োজকরা প্রতিভাবান নির্মাতাদের ছবি প্রযোজনা করে থাকেন।

অস্কার মনোনীত ও ২০০৬ সালের গোল্ডেন গ্লোবজয়ী ছবি ‘প্যারাডাইস নাউ’ এবং ২০১০ সালে কানের গোল্ডেন পামজয়ী ‘আঙ্কেল ভুন্মি’র মতো ছবি এ আয়োজনে এর আগে সম্মানিত হয়েছে।

এদিকে, কামার ও সারার ছবি ‘শঙ্খধ্বনি’ ২০১৪ সালে কানের লা ফেব্রিকে সিনেমা ডি মন্ড-এর সেরা দশটি চিত্রনাট্যর একটি নির্বাচিত হয়েছিল। এছাড়া ছবিটির চিত্রনাট্য বিশ্বের বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন