৯০তম অস্কারের জন্য শুরু হলো বাংলাদেশের প্রস্তুতি

বিনোদন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০২

৯০তম অস্কারের জন্য শুরু হলো বাংলাদেশের প্রস্তুতি ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বিভাগে পাঠানোর জন্য বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশের ছবি আহ্বান করা হয়েছে। ৯০তম অস্কার বাংলাদেশ কমিটি বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।

জমা পড়া ছবিগুলো থেকে একটিকে মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান হিসেবে থাকছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খান।

জানা গেছে, ২০১৬ সালের ১ অক্টোবরের পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে টানা এক সপ্তাহ প্রদর্শিত যে কোনও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এ বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তবে থাকতে হবে ইংরেজি সাবটাইটেল।

ছবি জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ করা যাবে হাসান হোল্ডিং, নবম তলা, ৫২/১ নিউ ইস্কাটন, ঢাকা ১২১৭ ঠিকানা থেকে। আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদেরকে আগামী ২০ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে ছবি জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ৯০তম অস্কার বাংলাদেশ কমিটি।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০১৮ সালের ৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯০তম অস্কার অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বিদেশি ভাষার চলচ্চিত্র সেগুলোরই একটি। ৮৯তম আসরের মতো এবারও উপস্থাপনা করবেন কমেডিয়ান জিমি কিমেল। 

/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন