গুরুতর অসুস্থ ডিপজল, নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে

বিনোদন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৪

ডিপজল। ছবি সংগৃহীত ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি রওনা দিয়েছেন। তাকে ভর্তি করা হবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন পরিচালক মনতাজুর রহমান আকবর। তিনি বলেন, ‘মূলত কিছু পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ডিপজলকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এক সপ্তাহ ধরে তিনি ঠাণ্ডা ও শ্বাসকষ্টে ভুগছেন। আর মঙ্গলবার তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়।’

জানা গেছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে অসুস্থ হয়ে পড়েন ডিপজল। এরপর তাকে ভর্তি করা হয় রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে। চিকিৎসকরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছিল। তার ফুসফুসেও অনেক পানি জমেছে। তিনি ল্যাবএইড হাসাপালে বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে ছিলেন।

সবশেষ মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’-এ অভিনয় করেছেন ডিপজল। এতে তার সহশিল্পী হিসেবে আছেন মৌসুমী ও বিদ্যা সিনহা মিম। ছবিটি মুক্তি পাবে ১৩ অক্টোবর।

নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্যই বেশি জনপ্রিয় ডিপজল। ইতিবাচক চরিত্রেও অবশ্য সফল হয়েছেন তিনি। প্রযোজক পরিচয়ও আছে তার নামের সঙ্গে।

/এম/জেএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন