শিরোনামহীন: নতুন কণ্ঠের গান ‌‘জাদুকর’

বিনোদন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৩ আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৬:০৪

(মাঝে) শেইখ ইশতিয়াকসহ ‘শিরোনামহীন’ অবশেষে এসেছে ব্যান্ড শিরোনামহীনের নতুন কণ্ঠের গান। নাম ‌‘জাদুকর’। একেবারে ভিডিওসহ গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।
গত অক্টোবর মাসে ব্যান্ডের সঙ্গে প্রধান কণ্ঠশিল্পী তুহীনের বিচ্ছেদের পর- এটাই দলটির প্রথম গান। এটি গেয়েছেন ব্যান্ডটির নতুন গায়ক শেইখ ইশতিয়াক।

ইউটিউবে প্রকাশের তিন দিনের মাথায় এক লাখেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। আর কমেন্ট ঘরে শিরোনামহীন ভক্তরা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। তবে প্রশংসার সংখ্যাই বেশি।

দলনেতা জিয়াউর রহমানের অসাধারণ কথায় গানটির সুর করেছেন গিটারিস্ট দিয়াত খান। কথাগুলো এমন- কোনও এক ভোরে মুখোশের জাদুকর/ কোনও অবসরে চুপিচুপি বিষদাঁত/ তারপর বিপন্ন, বিষণ্ণ/ তবু হার মেনে নিতে নয়/ যুদ্ধ বা সন্ধিই পরিচয়।
ব্যান্ডের প্রধান জিয়াউর রহমান জিয়া বলেন, ‘‘জাদুকর’ ছাড়াও নতুন দুটি গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। নাম ‘বোহেমিয়ান’ ও ‘বারুদসমুদ্র’। যা শিগগিরই প্রকাশ হবে।’’
গানগুলোর ভিডিও পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির। সব গান ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
‘জাদুকর’-এর ভিডিও:

শিরোনামহীনের বর্তমান লাইনআপ দাঁড়ালো এমন:
জিয়া রহমান (বেজ গিটার)
কাজী আহমাদ সাফিন (ড্রামস)
দিয়াত খান (লিড গিটার)
রাসেল কবীর (কি-বোর্ড) ও

শেইখ ইশতিয়াক (ভোকাল)

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
 আবারও এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী, কবে-কোথায় দেখা যাবে
 আবারও এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী, কবে-কোথায় দেখা যাবে
২৮ বছর পর  ‘আবার হঠাৎ বৃষ্টি’, নতুন কী থাকছে
২৮ বছর পর  ‘আবার হঠাৎ বৃষ্টি’, নতুন কী থাকছে
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী