আলমগীর-লুইপার ঘরে এলো পায়রা

বিনোদন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২০

আলমগীর-লুইপা ও পায়রা প্রথম সন্তানের মা হলেন কণ্ঠশিল্পী লুইপা। নাম রেখেছেন পায়রা।
৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বগুড়ার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলোয় চোখ মেলে এই কন্যা সন্তান। এমনটাই জানালেন ‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১০’ প্রতিযোগিতার অন্যতম সফল মুখ লুইপা।
লুইপা সবার কাছে দোয়া চেয়ে বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমাদের মেয়ের নাম রেখেছি আলিসা আঞ্জুম পায়রা। আল্লাহর রহমতে আমরা দুজনেই ভালো আছি। তবে হাসপাতাল থেকে বাসায় ফিরবো আরও দুই একদিন পর। সঙ্গে বাবুর বাবা আছেন। বগুড়ায় আমার বাবার বাড়ি। সেজন্যই ঢাকা থেকে এখানে চলে আসলাম। সবার কাছে দোয়া চাই।’
তিনি আরও জানান, শিগগিরই পায়রাকে নিয়ে ফিরবেন ঢাকায়। তবে গানে ফিরতে আরও একটু সময় নেবেন।   
প্রসঙ্গত, ২০১৩ সালের ১২ জুলাই ভালোবেসে বিয়ে করেন দেশের অন্যতম অক্টোপ্যাডবাদক আলমগীর হোসেন ও চলতি প্রজন্মের অন্যতম প্রশংসিত কণ্ঠশিল্পী লুইপা।
গেল বৈশাখে প্রকাশিত লুইপার একটি গান-ভিডিও:

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
বিশ্বজুড়ে ‘দি ওডিসি’র ঝড়, তারকাদের কার পারিশ্রমিক কত
বিশ্বজুড়ে ‘দি ওডিসি’র ঝড়, তারকাদের কার পারিশ্রমিক কত