১০ বছর আগেই যানজটের সমাধান দিয়েছিলেন নুসরাত ফারিয়া!

সুধাময় সরকার
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫১

নুসরাত ফারিয়া। উপস্থাপনায় বাকপটু, অভিনয়-নাচে পারদর্শী, গানেও দেখিয়েছেন চমক! তবে তার আরও একটি বড় পরিচয় আছে। স্কুল জীবনে বেশ দাপুটে বিতার্কিক ছিলেন তিনি। এমনকি জাতীয় পর্যায়ে স্কুলের হয়ে নিয়মিত লড়াই করতেন ঢালি-টলিউডের এই নায়িকা।
সেই নুসরাত (বামে) এই ফারিয়া (ডানে) তেমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হলো অন্তর্জালে। যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত এক বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য রাখছেন তিনি। গায়ে স্কুলের পোশাক। কথা বলছেন দেশের যানজট সমাধানের উপায় নিয়ে।

ভিডিওতে দ্ব্যর্থহীন কণ্ঠে আঙুল উঁচিয়ে ফারিয়া বলছিলেন, ‘বন্ধুরা আমার দেশের যানজট নিরসনের জন্য কোনও দেবদূতের প্রয়োজন নেই। আমরা সাধারণ মানুষই পারি এই যানজট নিরসন করতে। এরজন্য দরকার আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ মনিটরিং।’
জানা গেছে, নুসরাত ফারিয়ার এই বক্তব্যের বয়স প্রায় ১০ বছর! অর্থাৎ ১০ বছর আগেই ফারিয়া তুলে ধরেছিলেন যানজট নিরসনের সহজ পথ! তার উল্লেখ করা বিষয়গুলোই মূলত যানজট বৃদ্ধির প্রথম ও প্রধান কারণ- বিশেষজ্ঞসহ সাধারণ মানুষ এখনও তেমনটাই মনে করেন। কিন্তু এর বাস্তবায়ন আজও হয়নি বলেই মনে করছেন তারা। তাই এখনও যানজটে নাকাল শহরবাসী। আজকের এই সময়ে নুসরাত ফারিয়ার এমন বক্তব্য আমজনতার কাছে ‘মনের কথা’র মতোই ধরা দিলো। তাই তো ১০ বছরের পুরনো ভিডিওটি এখন ভাইরাল হচ্ছে অন্তর্জাল দুনিয়ায়। তবে ভিডিওর সেই ছোট্ট কিশোরী যে সত্যি সত্যি আজকের নায়িকা নুসরাত ফারিয়া, সে বিষয়ে অস্পষ্টতা ছিল মানুষের মনে। এ নিয়ে সম্প্রতি তিনি অসংখ্য প্রশ্নের মুখোমুখি হয়েছেন ফেসবুকে-ইনবক্সে-মুঠোফোনে।
অবশেষে আজ (৫ ফেব্রুয়ারি) নিশ্চিত করেন তিনি নিজেই। বললেন, ‘ইয়েস দিস ইজ মি।’
এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘যখন আমি ক্লাস নাইন অথবা টেনে পড়ি তখনকার বক্তব্য এটি। ২০০৯ অথবা ১০ সালের কথা বলছি। তখন জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে এই বক্তব্য দিচ্ছিলাম। এই প্রতিযোগিতায় আই বিকাম দ্য বেস্ট স্পিকার!’
ফারিয়া আরও জানান, তিনি তখন রাজধানীর শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের শিক্ষার্থী ছিলেন। সেদিনের চূড়ান্ত প্রতিযোগিতায় তাদের দলই জয়লাভ করে।
বললেন, ‘সেদিনের টপিক ছিল যানজট নিরসনের উপায় নিয়ে। সে টপিকের যুক্তি খণ্ডনের চেষ্টা করছিলাম (ভিডিওর অংশতে)। তো প্রায় ১০ বছর আগের সেই ভিডিও সাডেনলি মানুষ ফেসবুকে শেয়ার দেয়া শুরু করলো। বেশিরভাগই কনফিউজড, ওই মেয়েটি আমি কিনা! তাদের সবাইকে নিশ্চয়তা দিয়ে বলছি, ইয়েস দিস ইজ মি। আজ থেকে অলমোস্ট টেন ইয়ার্স ব্যাক! স্মৃতিকাতর হয়ে গেলাম।’

ভিডিওটি:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
মাল্টিপ্লেক্সে এগিয়ে রকস্টার-রইদ-বনলতা সেন, সিঙ্গেল স্ক্রিনে হতাশা
মাল্টিপ্লেক্সে এগিয়ে রকস্টার-রইদ-বনলতা সেন, সিঙ্গেল স্ক্রিনে হতাশা
আনুশেহ এখন যাত্রা’র মা
আনুশেহ এখন যাত্রা’র মা
অ্যালবাম আসার আগেই ম্যাডোনার সিনেমাটিক ধামাকা!
অ্যালবাম আসার আগেই ম্যাডোনার সিনেমাটিক ধামাকা!
লাকী আখান্দের সুরে এলো অপ্রকাশিত গান ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’
লাকী আখান্দের সুরে এলো অপ্রকাশিত গান ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’
শিল্পের কাজ মূর্তি নির্মাণ নয়; মূর্তির সঙ্গে সংলাপ তৈরি করা
সমালোচনার জবাবে আলাপশিল্পের কাজ মূর্তি নির্মাণ নয়; মূর্তির সঙ্গে সংলাপ তৈরি করা