এবার তিশার ‘এক্স বয়ফ্রেন্ড’ নিশো! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৮

নাটকটির একটি দৃশ্যে তানজিন তিশা ও আফরান নিশো এবছর ১ জানুয়ারি সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘এক্স গার্লফ্রেন্ড’ নামের একটি নাটক। কাজল আরেফিন অমি পরিচালিত এই কাজটি দিয়ে বছরের শুরুতেই চমকে দেন আফরান নিশো ও তানজিন তিশা। বেশ জনপ্রিয় হয় নাটকটি। এ পর্যন্ত ভিউ হয়েছে ৫ মিলিয়ন!
এক মাসের ব্যবধানে এবার একই জুটি নিয়ে কাজল আরেফিন অমি নির্মাণ করেন ‘এক্স বয়ফ্রেন্ড’। যা ইউটিউবে মুক্তি পেয়েছে আজ (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। এবারের কাজটিও নির্মিত হয়েছে নির্মাতা-প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিনেমাওয়ালার ব্যানারে।
কাজটি প্রসঙ্গে প্রযোজক রাজের ভাষ্য এমন, ‘‘আরেফিন অমির ‘এক্স গার্লফ্রেন্ড’ দর্শকরা ভালোভাবে নিয়েছে। সেই সূত্রে অমিকে দিয়ে এবার নির্মাণ করলাম ‘এক্স বয়ফ্রেন্ড’। আশাকরি এটিও ভালো লাগবে দর্শকদের।’’
রাজ জানান, এখন পর্যন্ত ২০১৯ সালে ইউটিউবে মুক্তি পাওয়া সবচেয়ে বেশি ভিউ হওয়া নাটক ‘এক্স গার্লফ্রেন্ড’। নতুন নাটক ‘এক্স বয়ফ্রেন্ড’ সেই ভিউ দ্রুতই অতিক্রম করবে বলে মত প্রকাশ করেন তিনি।  
পরিচালক আরেফিন অমি বলেন, ‘‘আমি সবসময়ই সব কাজের বিষয়ে সিরিয়াস। ‘এক্স গার্লফ্রেন্ড’ নির্মাণের সময়ও মাথায় ছিলো কিভাবে দর্শকদের একটু আলাদা কিছু দেওয়া যায়। এবারও তাই চেষ্টা করেছি। নাটকটি দর্শকদের ভালো লাগবেই।’’
আজ (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে।
পুরো নাটকটি দেখা যাবে এখানেই:

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
আজমির শরিফে ৫ হাজার রুপি হারিয়ে ৫০০ কোটির পূর্বাভাস পেয়েছিলেন শাহরুখ খান
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
শুটিং সেটে কঠোর আচারণ, টম ক্রুজ বললেন, গুঞ্জনটি সত্যি
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
কারিনা কড়া শাসনেই বড় করতে চান দুই ছেলেকে, কেন এমন সিদ্ধান্ত নায়িকার
আবারও মনির খানের কণ্ঠে ‘মা’, এবার গল্পটা অসুস্থ সন্তানকে ঘিরে
আবারও মনির খানের কণ্ঠে ‘মা’, এবার গল্পটা অসুস্থ সন্তানকে ঘিরে