নজরুলসংগীত শিল্পী খালিদ হোসেন আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৯, ২২:৪০আপডেট : ২৩ মে ২০১৯, ১৪:১৭

খালিদ হোসেন বরেণ্য নজরুলসংগীত শিল্পী খালিদ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার (২২ মে) রাত ১০টা ২২ মিনিটে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন খালিদ হোসেনের ছেলে আসিফ ও ছাত্র পরদেশী সিদ্দিক।

পরদেশী সিদ্দিক জানান, খালিদ হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
তার দাফনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। যদিও পরদেশী সিদ্দিক জানান, খালিদ হোসেন কয়েক দিন আগে বলে গেছেন মৃত্যুর পর যেন তাকে কুষ্টিয়ার কোটপাড়ায় মায়ের পাশে সমাহিত করা হয়।
খালিদ হোসেনের জন্ম ১৯৪০ সালে ৪ ডিসেম্বর কুষ্টিয়ায়।

তিনি শুধু গায়কই ছিলেন না, ছিলেন নজরুল গবেষকও। নজরুলের ইসলামী গান গাওয়ার জন্য ছিলেন সুপ্রসিদ্ধও। তার ছয়টি নজরুলগীতির অ্যালবাম এবং ১২টি ইসলামী গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।
সংগীতে অবদানের জন্য বরেণ্য এই শিল্পী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন