কালারস এফএম এর আরজে হান্ট

বিনোদন প্রতিবেদক।।
০৭ নভেম্বর ২০১৫, ০০:৩০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ০১:৩৬

কালারস এফএম এর আরজে শুরু হয়েছে বেসরকারি রেডিও স্টেশন ‘কালারস এফএম ১০১.৬’ এর আরজে হান্ট ক্যাম্পেইন। এর মাধ্যমেই রেডিও স্টেশনটি বেছে নেবে তাদের নতুন আরজে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)-সহ আরও বেশকিছু ক্যাম্পাসে চলবে এই ক্যাম্পেইন।

দুই মাসব্যাপী এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সম্প্রতি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)তে শেষ হলো তিন দিনব্যাপী কার্যক্রম। আগামী ৯ থেকে ১১ই নভেম্বর পর্যন্ত চলবে ‘এআইইউবি’ এবং ১৭ ও ১৮ তারিখ চলবে ‘ইউল্যাব’-এ। একইভাবে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতেও চলবে এই ক্যাম্পেইন, যেখানে অংশগ্রহণকারীরা রেজিস্ট্রেশন করে অডিশন দিতে পারবে তাদের নিজ নিজ ক্যাম্পাসে।

এছাড়াও এই আরজে হান্ট ক্যাম্পেইনের সঙ্গে থাকবে উদীয়মান হিপ্‌ হপ্‌ স্টার ব্ল্যাক জ্যাং ও তার গ্রুপের সারপ্রাইজ পারফরমেন্স। এর মাধ্যমে অনেক নতুন নতুন প্রতিভাবান তরুণ বেরিয়ে আসবে- এমনটাই আশা করছেন ‘কালারস এফএম ১০১.৬’-এর মার্কেটিং প্রধান তাসনুভা আহমেদ।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন