ফ্লোরিডায় পুরস্কৃত ‌'গাড়িওয়ালা' যাচ্ছে কর্ণাটক ও মেলবর্নে

বিনোদন প্রতিবেদক।।
১৮ নভেম্বর ২০১৫, ১১:০৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ০৩:২৫

গাড়িওয়ালা আশরাফ শিশির পরিচালিত চলচ্চিত্র ‌'গাড়িওয়ালা' আগামী ২০ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবর্নে অনুষ্ঠিতব্য 'ফিনিক্স চলচ্চিত্র উৎসব' এবং ২২ নভেম্বর ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাংগালোরে ‘১০তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব' এ প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে ভারতের উৎসবটিতে অংশ নিতে ছবিটির অভিনেত্রী রোকেয়া প্রাচী ভারতে যাচ্ছেন বলে জানিয়েছে পরিচালক।

পাশাপাশি গত ১২-১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ওরল্যান্ডোতে অনুষ্ঠিত ‌'ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল'-এ  'গাড়িওয়ালা' প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে পুরস্কৃত হয়েছে। এতে সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার পায় ‘গাড়িওয়ালা’। চলচ্চিত্রটির চিত্রগ্রাহক সোহাগ চৌধুরী।

‘গাড়িওয়ালা’র ঝুলিতে এখন পর্যন্ত যোগ হয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত, স্পেন ও চিলির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে মোট ২৪টি আন্তর্জাতিক পুরস্কার। এখন পর্যন্ত ৫ মহাদেশের ২২টি দেশের ৬০টি শহরে ৬০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি।

ছবিটি গত কোরবানির ঈদে বাংলাদেশে মুক্তি পায়। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিতে রোকেয়া প্রাচী ও রাইসুল ইসলাম আসাদের পাশাপাশি অভিনয় করেছে একঝাঁক শিশুশিল্পী। তারা হলো মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ। আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, ইমরান, ফারুক, মোসলেম, আর জে মুকুল, সাকি ফারজানা, সিডর সুমন, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, জগন্ময় পালসহ ৪০০ নাট্যকর্মী। ছবিটির সংগীত পরিচালক সামিরা আব্বাসী ও রাফায়েত নেওয়াজ।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন