নাদিয়ার বিজয় দিবস

বিনোদন প্রতিবেদক।।
০৬ ডিসেম্বর ২০১৫, ১৬:০৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৯:৪০

nadia-ahmed বিজয় দিবস উপলক্ষে সাধারণত একাধিক নাটকে পাওয়া যায় অভিনেত্রী নাদিয়াকে। তবে চলতি বছর ব্যতিক্রম হচ্ছে। এবারের বিজয় দিবসে শুধু একটি নাটকে কাজ করেছেন এ শিল্পী। পারভেজ আমিন পরিচালিত এ নাটকের নাম ‘একটি স্বপ্ন একটি মৃত্যু’। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শ্যুটিং শেষ করেছেন বলে জানান নাদিয়া।

ভিন্নধর্মী গল্প নিয়ে নির্মিত এ নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‌‌'গল্পটি মহান মুক্তিযুদ্ধকে ঘিরে হলেও ভিন্নভাবে সাজানো হয়েছে। মুক্তিযুদ্ধ কিংবা বিজয় দিবসের নাটক মানেই যে গতানুগতিক নয়- এ নাটক দেখলে সে ধারণা আরও স্পষ্ট হবে।

তিনি আরও যোগ করেন, ‌'এবার শুধু একটি নাটকে অভিনয় করার কারণ হচ্ছে, ধারাবাহিক নাটকগুলোতে সময় দিতে হয়েছে। তাই বিজয় দিবস উপলক্ষে খুব বেশি কাজ করা হয়নি।'

এদিকে নাটকের পাশাপাশি বিশেষ এ দিবস উপলক্ষে নাচের শোতে অংশ নিতে দেখা যাবে নাদিয়াকে। তবে তা কোনও টেলিভিশন চ্যানেলের নৃত্যানুষ্ঠান নয়। বিজয় দিবসের বিশেষ কিছু আয়োজনে তিনি অংশ নেবেন।

নাদিয়া বর্তমানে বেশকিছু ধারাবাহিকে অভিনয় করছেন। এরমধ্যে তার অভিনীত নাটক ‘সম্রাট’ শিগগিরই এনটিভিতে প্রচার হবে। এটি নির্মাণ করেছেন সৈয়দ শাকিল। এছাড়া আল হাজেনের ‘লড়াই’, নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘বাক্সবন্দী’, ফজলুর রহমানের ‘জীবনের অলিগলি’, সবুর খানের ‘দাগ’, ‘কমেডি অ্যাট কলোনি’, ‘পরান কথা’, ‘গন্তব্য নিরুদ্দেশ’, ‘উত্তর পুরুষ’ ধারাবাহিকগুলো প্রচার চলছে বিভিন্ন চ্যানেলে। পাশাপাশি এস এ হক অলিকের পরিচালনায় ‘আয়না ঘর’ ও হুমায়ুন ফরিদের ‘পাগলা হাওয়ার দিন’ নামের নতুন দুটি নাটকে অভিনয় করছেন নাদিয়া।

/এস/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন