ইউল্যাবে সত্যজিতের ‘হীরক রাজার দেশে’

বিনোদন প্রতিবেদক।।
০৯ ডিসেম্বর ২০১৫, ১৯:৫১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১১:০৩

হীরক রাজার দেশে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ এবার মঞ্চস্থ করবে থিয়েটার ইউল্যাব (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস)। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নজরুল ইন্সিটিউটে স্বনামেই এটির প্রদর্শনী হবে বলে জানিয়েছে থিয়েটার ইউল্যাব।

প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন মামুনুর রশিদ। এছাড়া এদিন থাকবেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব গভর্নরবৃন্দ, শিক্ষক মণ্ডলী, প্রশাসকগণ, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা।

‘হীরক রাজার দেশে’ এমন একটি দেশের গল্পে নির্মিত, যেখানে রাজা ভীষণ অত্যাচারী। বিজ্ঞানীর সাহায্যে জনগণের মগজধোলাই করে যিনি আজীবন ক্ষমতায় থাকতে চান। একজন শিক্ষক তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। গোপী আর বাঘা, এ দুই জাদুকর শিল্পীর সাহায্যে রাজার পতন ঘটে এবং দেশে ফিরে আসে শান্তি ।

বৃহস্পতিবারের অনুষ্ঠানটিতে সহযোগিতা করছে প্রাইম ব্যাংক লিমিটেড।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন