এবার হাজারো শিল্পী নিয়ে জাতীয় পতাকা

ওয়ালিউল মুক্তা।।
১০ ডিসেম্বর ২০১৫, ১৫:১০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১১:১১

হাজারো শিল্পী রের্কড নয়, শুধুই দেশাত্মবোধ থেকেই এবার মানব জাতীয় পতাকা তৈরি হচ্ছে। যার অংশগ্রহণকারী সবাই থাকবেন সংগীতশিল্পী ও সংগীতের শিক্ষার্থী। মহান বিজয় দিবসকে সামনে নিয়ে এমনভাবেই দিবসটি উদযাপনের পরিকল্পনা করেছে সাংস্কৃতিক শিক্ষাপীঠ ছায়ানট। আর এ আয়োজনে সমানভাবে যুক্ত হয়েছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। এ দুটি প্রতিষ্ঠানের আয়োজনে এবারের বিজয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে একটি পর্বে তৈরি করা হবে এই মানব পতাকা। পুরো আয়োজনটি হবে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় খেলার মাঠে।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানালেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। প্রথমেই বললেন এ আয়োজনটির উদ্দেশ্যের কথা, ‘আমরা বিশ্বাস করি, সংস্কৃতি দিয়ে বাঙালিকে এক করা সম্ভব, দিনে দিনে একরাখা সম্ভব। আপামর জনমানুষকে যুক্ত করার লক্ষ্যে উন্মুক্ত মাঠের অনুষ্ঠানে সবার খোলা গলায় সম্মেলক গানের এ আয়োজন। লক্ষ্য- সব দেশভক্তকে যুক্ত করা, অংশী করা, এককরা।’

মানব পতাকা ছাড়াও আয়োজনে থাকবে বেশ কয়েকটি পর্ব। তবে মূল আকর্ষণ থাকবে পতাকাটি।

শাকিল বলেন, ‘ছায়ানটের সাড়ে চার হাজার শিক্ষার্থী ও শিক্ষকরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। এ জন্য আমরা এখন অনুশীলন চালিয়ে যাচ্ছি।’

আয়োজনে থাকছে একক ও সম্মেলক গান। এটি শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। চলবে দেড় ঘণ্টা। আর বিজয়ের পুরো এ আয়োজনে সাধারণ মানুষেরা সরাসরি অংশ নিতে পারবে।

(রমনা বটমূলের ছবিটি সংগৃহীত)

/এম/   

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন