থাইল্যান্ডে পিস্তলের আঘাতে আহত মাহফুজ

বিনোদন প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ২০:১৫
image

mahfuz-momo থাইল্যান্ডে একটি নাটকের শ্যুটিংয়ে পিস্তলের আঘাতে আহত হয়েছেন অভিনেতা-পরিচালক মাহফুজ আহমেদ। জানা গেছে, সহশিল্পী জাকিয়া বারী মম’র হাতে থাকা পিস্তলের আঘাতে তার মাথা ফেটে গেছে। শুক্রবার থাইল্যান্ডে ‘স্যাটারডে নাইট’ নামের একটি ধারাবাহিক নাটকের শ্যুটিংয়ে এমন ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির প্রযোজনা সংস্থা ১৯৫২ এন্টারটেইনমেন্ট।

এ প্রসঙ্গে প্রযোজক সাজু মুনতাসির জানান, অনাকাঙ্খিত দুর্ঘটনার পরই মাহফুজ আহমেদকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, মাথায় ব্যান্ডেজ করা হয়। চিকিৎসক তাকে বিশ্রামে থাকতে বলেছেন। তাই আপাতত শ্যুটিং বন্ধ আছে।
জানা গেছে, সহশিল্পী মম তার হাতের পিস্তল দিয়ে মাহফুজ আহমেদের মাথায় আঘাত করার একটি দৃশ্যের শ্যুটিং চলছিল ওই সময়। অসাবধানতাবশত সত্যি সত্যি মাথায় আঘাত লেগে যায়, মাহফুজ আহমেদের কপাল বেয়ে রক্ত পড়তে থাকে। এমন ঘটনায় শ্যুটিংস্পটেই হতবিহ্বল হয়ে পড়েন মম।
‘স্যাটারডে নাইট’ নামের এই নাটকটির পরিচালক রায়হান খান। নাটকটিতে মাহফুজ আহমেদ ও মম ছাড়া আরও অভিনয় করছেন মেহজাবিন, নিশো, নাঈম প্রমুখ।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন