আহম্মেদ হুমায়ূনের সুরে ভাইরাল কুদ্দুস বয়াতি

বিনোদন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ০০:৪২আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৬:১৫

রেকর্ডিংয়ের ফাঁকে শিল্পী ও সংগীত পরিচালক, ডানে ভিডিওতে কুদ্দুস বয়াতি করোনাভাইরাস সচেতনতামূলক বেশ ক'টি গান হয়েছে এরমধ্যে। তবে সোশ্যাল মিডিয়ায় এভাবে ভাইরাল হয়নি একটিও। যেমনটা হয়েছে ‌‘জাইনা চলেন মাইনা চলেন’ শিরোনামের গান-ভিডিওটি।

আহম্মেদ হুমায়ূনের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কুদ্দুস বয়াতি। এর ভিডিও নির্মাণ করেছে সিনেবাজ কোম্পানি।
বিশ্বের অন্যতম এনজিও ব্র্যাক-এর প্রযোজনায় গান-ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ভিডিও শেয়ারিং সাইটে প্রকাশ পেয়েছে ২৭ মার্চ। তিন দিনে শুধু ব্র্যাক-এর ফেসবুক পেইজ থেকে গানটি শেয়ার হয়েছে ৪৭ হাজারেরও বেশি। পড়েছে প্রায় ৬ হাজার কমেন্ট।
গানটির মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধের বার্তা দিয়েছেন কুদ্দুস বয়াতি।
গানটির সফলতায় উচ্ছ্বসিত সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ূন। তিনি বলেন, ‘সারা বিশ্বেই এখন করোনাভাইরাস আতঙ্ক। এই আতঙ্ক রোধ ও ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য এগিয়ে আসছে অনেক প্রতিষ্ঠান ও শিল্পী। এই গানটির মাধ্যমে আমিও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। খুব ভালো লাগছে গানটি প্রকাশের পর তুমুল সাড়া পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হাজার হাজার মানুষ এটি শেয়ার দিচ্ছে, প্রশংসা করছে। গানটি শুনে অল্প কিছু মানুষও যদি করোনাভাইরাস থেকে নিজেকে দূরে রাখতে পারে, সেটাই হবে আমাদের বড় সার্থকতা।’
কুদ্দুস বয়াতিকে নিয়ে গানটি তৈরি করা প্রসঙ্গে এই তরুণ সংগীত পরিচালক আরও বলেন, ‘তার সঙ্গে গান করার অভিজ্ঞতাটাও দারুণ। মানুষ হিসেবে তিনি অসাধারণ। আর শিল্পী হিসেবে তো তাকে মূল্যায়নের সুযোগই আমার নেই। ধন্যবাদ ব্র্যাক এবং সিনেবাজ কোম্পানিকে, আমাকে কাজটি করার সুযোগ দেওয়ার জন্য।’

জাইনা চলেন মাইনা চলেন:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
কাঠগড়ায় ‘বনলতা সেন’
নির্মাতা-সমালোচক বাহাসকাঠগড়ায় ‘বনলতা সেন’
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই: মেজবাউর রহমান সুমন
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই: মেজবাউর রহমান সুমন
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা
বিশ্বকাপের মঞ্চে মেক্সিকান রেড লুকে দ্যুতি ছড়ালেন সালমা হায়েক
বিশ্বকাপের মঞ্চে মেক্সিকান রেড লুকে দ্যুতি ছড়ালেন সালমা হায়েক