গ্যেটে ইনস্টিটিউটে বিনোদনের অনলাইন প্ল্যাটফর্ম

বিনোদন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২০, ২১:২৩ আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২১:৪০

‘টেলিভিশন’ ছবির পোস্টার করোনাভাইরাসে গৃহবন্দি মানুষ। অনেক আগে থেমে গেছে সাংস্কৃতিক অঙ্গনের কাজও। বন্ধ হয়ে আছে সিনেমাহল, নাটক পাড়া ও মঞ্চসহ নানা স্থান।

এই মুহূর্তে একমাত্র অনলাইন প্ল্যাটফর্মেই শিল্পীরা নিজেদের কাজ নিয়ে হাজির হতে পারছেন। পাশাপাশি মানুষও করোনা অবসরের সময়টুকু এখানে কাটাতে পারবেন- এমন ভাবনা থেকে জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যেটে ইনস্টিটিউট চালু করেছেন অনলাইন প্লাটফর্ম ‘কালাটুরমা.ডিজিটাল’।

এখানে থাকছে বাংলাদেশি কনটেন্টও। ইতোমধ্যে এতে রাখা হয়েছে মোস্তফা সরয়ার ফারকীর চলচ্চিত্র ‘টেলিভিশন’। বঙ্গবিডির সহায়তায় এটি দেখানো হচ্ছে।
এছাড়া এতে থাকছে বেশ কিছু বাংলাদেশি সরাসরি ইভেন্ট। গত ১৬ এপ্রিল প্রথম আয়োজনটি হয়। এছাড়া আগামীকাল থাকছে গানের অনুষ্ঠান।

ঢাকাস্থ গ্যেটে ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, দর্শকরা চাইলে বিনে পয়সায় এখানে যুক্ত হতে পারবেন। আর এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক আয়োজন দেখা যাবে। এ জন্য তাদের শুধু নিবন্ধন করতে হবে।

গ্যেটে ইনস্টিটিউটের নতুন প্লাটফর্মের ঠিকানা হচ্ছে: https://kulturama.goethe.de/

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
‘চালচিত্র ২’-এ কেন নেই অপূর্ব? আসল কারণ জানালেন নির্মাতা প্রতিম
‘চালচিত্র ২’-এ কেন নেই অপূর্ব? আসল কারণ জানালেন নির্মাতা প্রতিম