শিল্পকলার প্রযোজনায় এলো প্রামাণ্যচিত্র ‘জাকী’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ০০:০৬ আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৭:২২

সৈয়দ সালাহউদ্দীন জাকী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র ‘জাকী’। কিংবদন্তি নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সালাহউদ্দীন জাকীর ওপর এটি তৈরি।

গতকাল (২৯ এপ্রিল) একাডেমির ইউটিউব চ্যানেল ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রামাণ্যচিত্রটি অবমুক্ত করা হয়।

শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনা ও তত্ত্বাবধানে এটির রচনা ও পরিচালনা করেছেন হুমায়ুন কবীর শুভ।

১ ঘণ্টা ২০ মিনিটের এই নির্মাণে বরেণ্য এ নির্মাতার সৃষ্টি ও এর পেছনের গল্প উঠে এসেছে। এতে আছেন সৈয়দ জাকী নিজে। এছাড়া তার সৃষ্টির মূল্যায়ন ও স্মৃতিচারণ করেছেন বিশিষ্ট ব্যক্তি ও সংশ্লিষ্টরা।

এতে কথা বলেছেন নির্মাতা মোরশেদুল ইসলাম, নাসির উদ্দীন ইউসুফ, সাইদুল আনাম টুটুল, আবু সাইয়ীদ, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেনসহ অনেকে।

শিল্পকলা একাডেমি জানায়, স্কুলজীবনে কচিকাঁচার আসরে লেখালেখির মাধ্যমে সৈয়দ সালাহউদ্দীন জাকীর সংস্কৃতিযাত্রা শুরু হয়। লেখালেখি ছাড়াও তিনি ‘স্পটলাইট’ ও ‘স্বপক্ষে’ শিরোনামে দুটি সাহিত্য সাময়িকী এবং ‘কৌণিক’ ও ‘কাক’ শিরোনামে দুটি কবিতা সংকলন সম্পাদনা করেন।
ভারতে চলচ্চিত্রের ওপর পড়াশোনা শেষে ১৯৮০ সালে কালজয়ী সিনেমা ‘ঘুড্ডি’ নির্মাণ করেছেন। প্রযোজনা করেন ‘লাল বেনারসি’ ও ‘আয়না বিবির পালা’। সবকিছুই এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে।

ভিডিও:

/এম/এমওএফ/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
বড় পর্দার তারকা বলে ওটিটিতে কাজ না করার পরামর্শ, যা বললেন কীর্তি
বড় পর্দার তারকা বলে ওটিটিতে কাজ না করার পরামর্শ, যা বললেন কীর্তি
মুক্তি পাচ্ছে অক্ষয়-রাবিনার ৩২ বছর আগের সিনেমা
মুক্তি পাচ্ছে অক্ষয়-রাবিনার ৩২ বছর আগের সিনেমা
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
‘সিআইডি’ কারিগর বিপি সিং আর নেই
‘সিআইডি’ কারিগর বিপি সিং আর নেই
প্রয়াত চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়িতে আগুন: গ্রেফতার ২ জন কারাগারে
প্রয়াত চিত্রনায়ক মান্নার স্মৃতিবিজড়িত গাড়িতে আগুন: গ্রেফতার ২ জন কারাগারে