X
শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

টিএসসি মাতাবেন জেমস-মিলা

বিনোদন প্রতিবেদক
১৬ ডিসেম্বর ২০১৫, ১২:২২আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৬:২৫
image
জেমস ও মিলা

লম্বা বিরতির পর ঢাকার কোনও কনসার্টে একসঙ্গে অংশ নিচ্ছেন দেশের দুই শীর্ষ স্টেজ পারফর্মার জেমস এবং মিলা। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হবে ‘বিজয় কনসার্ট’। এতে জেমস-মিলা ছাড়াও গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় বেশ কজন শিল্পী।

বিকেল ৩টা থেকে কনসার্ট শুরু হয়ে চলবে মধ্যরাত পর্যন্ত। জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, জেমস মঞ্চে ‍উঠবেন সন্ধ্যার পর। নিজের গাওয়া দেশাত্মবোধক গান ছাড়াও গাইবেন অন্তত এক ডজন গান। এদিকে এ কনসার্টটি টিএসসি থেকে সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন