X
শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফেসবুকের জন্য পড়শীর মন খারাপ

মাহমুদ মানজুর
১৪ নভেম্বর ২০১৫, ১৬:৪১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৬:৫৪
image
ফেসবুকের জন্য পড়শীর মন খারাপ

মন খারাপের দিন কাটাচ্ছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার জনপ্রিয়তার ব্যারোমিটার কিন্তু বেড়েই চলেছে। ফেসবুক-ভাইবার হয়ে ইউটিউবে তার ভিডিও ফ্যান-ফলোয়ার অনেকটাই অবিশ্বাস্য। তবে, এর জন্য মোটেই তার মন খারাপ নয়।

তার জবানিতে, ‘জীবনে প্রথম একটা রবীন্দ্রসংগীত গেয়েছি। ধামরাইয়ের জমিদার বাড়িতে গিয়ে চড়া মূল্যে দৃষ্টিনন্দন একটি মিউজিক ভিডিও করেছি। অথচ সেটি প্রকাশ করতে পারছি না। এ নিয়ে খুব মন খারাপ। কবে নাগাদ গানটি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে পারব, সেটাও জানি না।’

কেন! সম্পাদনার গানটির ভিডিও পছন্দ হয়নি? নাকি নতুন করে গাইতে হবে। শেষ না হতেই শুরু করেন পড়শী। বললেন, ‘না, না, কী যে বলেন! সেই ছোটবেলায় বহুবার রবীন্দ্রসংগীত গেয়েছি। কিন্তু এখন আর সেভাবে গাওয়া হয়নি। এটি আমার ভালোলাগার গান। তাই গাওয়াতে সমস্যা হয়নি। এর অসাধারণ সংগীতায়োজন করেছেন সন্ধি। ভিডিওটাও হয়েছে পুরো রাবিন্দ্রীক অবয়বে। আমি নিশ্চিত ভিডিওটি দেখলে সবাই মুগ্ধ হবেন।’

তাহলে? প্রকাশ করতে বাধা কী? ফেসবুক-ভাইবার না হয় বন্ধ। ইউটিউব তো খোলা আছে। গান তো সেখানেই আপ করা হয়। জবাবে বলেন, ‘সেটা ঠিক আছে। চাইলে ইউটিউবে গানটি আপ করা যায়। কিন্তু এটা ভুলে গেলেও চলবে না, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো একে অপরের পরিপূরক। এখন ইউটিউবের মূল প্রচারণা চলে ফেসবুকে। ভাইবারও এখন বেশ গুরুত্বপূর্ণ। দুটোই বন্ধ। ফলে এখন ভিডিওটি প্রকাশ করা মানে বেশিরভাগ শ্রোতা-ভক্ত-দর্শকদের বঞ্চিত করা। সে জন্যই মন খারাপ করে বসে আছি। অপেক্ষা করছি, মুক্ত সমাজিক যোগাযোগ মাধ্যমের।’

মুক্তিপ্রতিক্ষীত ‘আমারও পরানও যাহা চায়, তুমি তাই তুমি তাই গো’শীর্ষক এ গানটির ভিডিওতে পড়শীর সঙ্গে মডেল হিসেবে আছেন তৌহিদ আবীর রাজকুমার।

প্রসঙ্গত, নতুন ভিডিও প্রকাশ করতে না পারলেও পড়শী ও তার দল বর্ণমালা এখন বিরামহীন ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে।

ফেসবুকের জন্য পড়শীর মন খারাপ

ছবি: সাজ্জাদ হোসেন

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন