৫০তম পর্বে ক্ষ্যাপা, আড্ডার অতিথি সারা যাকের

বিনোদন রিপোর্ট
১০ মে ২০২০, ১৪:০৭আপডেট : ১১ মে ২০২০, ০০:৩৭

সারা যাকের। ছবি: তপু রেহমান ঘরবন্দি সময়ে মানুষের পাশে থাকতে গত ৮ এপ্রিল থেকে প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আড্ডার আয়োজন করছে থিয়েটার পত্রিকা ক্ষ্যাপা।

সেই ধারাবাহিকতায় আজ রবিবার (১০ মে) প্রচার হবে ৫০তম পর্ব। বিশেষ এই পর্বটিতে অতিথি হচ্ছেন নাট্যজন সারা যাকের। রাত ১০টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া আড্ডাটি সঞ্চালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্যজন সামিনা লুৎফা নিত্রা।
ইতোমধ্যে ক্ষ্যাপার ৪৯টি আড্ডায় অংশ নিয়েছেন দেশ-বিদেশের সাংস্কৃতিক ব্যক্তিরা। ফেসবুক লাইভের মধ্য দিয়ে চৈত্রসংক্রান্তি, পয়লা বৈশাখ, মে দিবস, কার্ল মার্কসের জন্মদিন ও রবীন্দ্রজয়ন্তী উদযাপন করেছে ক্ষ্যাপা।
ক্ষ্যাপার ফেসবুক লাইভ সম্প্রচারের দায়িত্বে থাকা অন্যতম সদস্য পাভেল রহমান জানান, এই অনলাইন আড্ডাটির উদ্দেশ্য হলো সংস্কৃতি কর্মীদের মানসিকভাবে কিছুটা সময় সুস্থ থাকার পাশাপাশি ঘরবন্দি সময়ে আর্থিকভাবে অসচ্ছল নাট্যকর্মীদের জন্য একটি তহবিল গঠন করা।
আড্ডাটি লাইভ দেখা যাবে এই লিংকে: https://www.facebook.com/Khepa-ক্ষ্যাপা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: বাপ্পারাজ সরে দাঁড়ানোয় কান্নায় ভেঙে পড়েছিলেন মুক্তি
শিল্পী সমিতির নির্বাচন: বাপ্পারাজ সরে দাঁড়ানোয় কান্নায় ভেঙে পড়েছিলেন মুক্তি
হইচইয়ে আসছে অপূর্ব–ইয়াশের ‘হেডলাইন’
হইচইয়ে আসছে অপূর্ব–ইয়াশের ‘হেডলাইন’
বাবাকে মানুষ নিজের ‘ফ্যামিলি’ ভাবে, সন্তান হিসেবে এটা দারুণ অনুভূতির: নুহাশ হুমায়ূন
বাবাকে মানুষ নিজের ‘ফ্যামিলি’ ভাবে, সন্তান হিসেবে এটা দারুণ অনুভূতির: নুহাশ হুমায়ূন
বুবলীর কোলে কন্যাসন্তান, শাকিব খান কেন নীরব?
বুবলীর কোলে কন্যাসন্তান, শাকিব খান কেন নীরব?
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন উপস্থাপক দীপ্তি চৌধুরী
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন উপস্থাপক দীপ্তি চৌধুরী