মা না থাকলে জীবনটা হয়ে যেত সিনেমা, বললেন তারা (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১০ মে ২০২০, ১৬:৪৩আপডেট : ১১ মে ২০২০, ০০:৩৪

গানে অংশ নেওয়া শিল্পীরা
আজ বিশ্ব মা দিবস। পরম ভালোবাসার এ মানুষটিকে ঘিরে আছে সবারই মধুর অনুভূতি। তাই তাকে নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ গান। এর শিরোনাম, ‘তুমি না থাকলে লাইফটা হয়ে যেত সিনেমা’। 
যেখানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা, মিলন মাহমুদ, এলিটা করিম ও ইমন চৌধুরী। আর ভিডিওতে অংশ নিয়েছেন টেলিভিশনের কয়েকজন জনপ্রিয় তারকা। তাদের মধ্যে আছেন তারিক আনাম খান, স্বাগতা, নাঈম, তুষ্টি ও মুকিত।

তাওহীদ মিলটনের কথায় গানের সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন ইফতেখার আহমেদ অসীম।

সব মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা গানটির কথাগুলো এমন- ‘একে মা, দুইয়ে মা, তিনেও মা/ তুমি না থাকলে লাইফটা হয়ে যেত সিনেমা/ কখন যে কী করি, কী যে খাই/ বুড়ো হলেও আছি খোকাই/ আমিও মা তাই আজীবন তোমার খোকাই থাকতে চাই’।

গানটির প্রসঙ্গে কণ্ঠশিল্পী কণা বললেন, ‘মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আজীবনের। সন্তানের প্রতি মায়েরও তাই। মা দিবসে মায়ের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের জন্য এ গান তৈরি।’

নাঈম বলেন, ‘মা আছেন বলেই আমাদের অনেক টেনশন, ঝুট-ঝামেলা গায়ে লাগে না। তিনি পাশে না থাকলে জীবনটা কেমন হতো সেই কথাই উঠে এসেছে গানে।’

মা দিবস উপলক্ষে বিশেষ এই গানটি তৈরি করেছে রূপচাঁদা। তাদের ফেসবুক পেজে এটি প্রকাশিত হয়েছে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের উচ্ছ্বাস
শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের উচ্ছ্বাস
নাচ-গানে রবীন্দ্র সরোবরে ‘বর্ষামঙ্গল উৎসব ১৪৩৩’ উদ্বোধন
নাচ-গানে রবীন্দ্র সরোবরে ‘বর্ষামঙ্গল উৎসব ১৪৩৩’ উদ্বোধন
এই মৃত্যুই কী ‘নীল মৃত্যু’, শাফিন আহমেদকে প্রিন্স মাহমুদের স্মরণ
এই মৃত্যুই কী ‘নীল মৃত্যু’, শাফিন আহমেদকে প্রিন্স মাহমুদের স্মরণ
থালাপতি বিজয়ের সিনেমায় বড় ধস, আয় নামলো অর্ধেকে
থালাপতি বিজয়ের সিনেমায় বড় ধস, আয় নামলো অর্ধেকে
নায়িকার বাসায় ডিরেক্টর, ফ্লাইটে ছুটে এসে খুন করলেন হবু স্বামী
নায়িকার বাসায় ডিরেক্টর, ফ্লাইটে ছুটে এসে খুন করলেন হবু স্বামী