ঢাকায় স্থগিত পাকিস্তানি শিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮

পাকিস্তানি তরুণ সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশের সুরের জাদুতে বুঁদ হতে মুখিয়ে ছিলেন ঢাকার শ্রোতারা। একই মঞ্চে গাওয়ার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় পপতারকা হাবিব ওয়াহিদেরও। তবে শেষ মুহূর্তে এসে বড় ধাক্কা খেলেন কনসার্টপ্রেমীরা। পর্যাপ্ত নিরাপত্তা ও কর্তৃপক্ষের নির্দেশনার কারণে ২৫ সেপ্টেম্বর শুক্রবারের এই বহুল প্রতীক্ষিত কনসার্টটি স্থগিত করা হয়েছে।

‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ শিরোনামের এই মেগা ইভেন্টটির যৌথ আয়োজক ছিল ‘ঢাকা বিটস’ এবং ‘সেন্স ইট বাই লেটস ভাইব’। তরুণ উদীয়মান তারকা মুর্তজার ক্যারিয়ারের এটিই প্রথম আন্তর্জাতিক একক কনসার্ট হওয়ার কথা ছিল, যেখানে দুই দেশের সংগীতশিল্পীদের উপস্থিতিতে এক মেলবন্ধন তৈরির প্রস্তুতিও চূড়ান্ত করা হয়।

ইভেন্টটি স্থগিতের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জরুরি বিবৃতি প্রকাশ করে দুঃখ প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান ‘ঢাকা বিটস’। বিবৃতিতে তারা জানায়, বিগত কয়েক সপ্তাহ ধরে অনুষ্ঠানটি আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব সরকারি ও প্রশাসনিক ছাড়পত্র সংগ্রহ করা হয়েছিল।

আয়োজকরা আরও উল্লেখ করেন, দিনরাত এক করে আমাদের দল শতভাগ চেষ্টা চালিয়েছে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যক্ষ নির্দেশনায় আগামী ২৫ সেপ্টেম্বরের আয়োজনটি স্থগিত করতে আমরা বাধ্য হয়েছি।

দর্শকদের টিকিটের সুরক্ষার বিষয়ে আয়োজকেরা আশ্বাস দিয়ে জানান, শিগগিরই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে এবং কেনা টিকিটটি নতুন ঘোষিত তারিখের জন্য সম্পূর্ণ কার্যকর থাকবে। তবে যারা উপস্থিত হতে পারবেন না বা অর্থ ফেরত চান, তারা আগামী ৭ কর্মদিবসের মধ্যে ‘কুইকেট’ অ্যাপের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য রিফান্ড নিতে পারবেন। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য শ্রোতা ও ভক্তদের আন্তরিক ধৈর্য, সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছে আয়োজক কর্তৃপক্ষ।

 

/এএ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকায় স্থগিত পাকিস্তানি শিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ঢাকায় স্থগিত পাকিস্তানি শিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট
দাম্পত্য কলহে গোবিন্দকে যে পরামর্শ দিলেন অনুপম খের
দাম্পত্য কলহে গোবিন্দকে যে পরামর্শ দিলেন অনুপম খের
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর ৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা আপ্তে
অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর ৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা আপ্তে
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট