দাম্পত্য কলহে গোবিন্দকে যে পরামর্শ দিলেন অনুপম খের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

সম্প্রতি ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের কারণে শিরোনামে উঠে এসেছেন বলিউড অভিনেতা গোবিন্দ। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে দাম্পত্য কলহ এবং সহশিল্পী রানি স্বর্ণকারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রবীণ অভিনেতা অনুপম খের। গোবিন্দকে নিজের অন্যতম সেরা সহশিল্পী হিসেবে বর্ণনা করার পাশাপাশি ব্যক্তিগত জীবনকে মূল জীবনের ওপর প্রভাব ফেলতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সাংবাদিক ফরিদুনের সঙ্গে এক সাক্ষাৎকারে অনুপম খের বলেন, আমি গোবিন্দকে খুব পছন্দ করি। যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ও অন্যতম সেরা অভিনেতা। তার সঙ্গে ১০-১২টি সিনেমায় কাজ করেছি। ইম্প্রোভাইজেশন, অভিনয়, নাচ কোনোটিতেই ওর সঙ্গে কেউ প্রতিযোগিতা করতে পারবে না।

এরপরই তিনি বলেন, তবে আপনার কখনোই উচিত নয় নিজের ব্যক্তিগত জীবন বা অভ্যাসকে আপনার পুরো জীবনের ওপর ছায়া ফেলতে দেওয়া।

গোবিন্দকে বিচার করার অধিকার তার নেই উল্লেখ করে অনুপম খের জানান, তিনি একবার ফোন করেছিলেন। তিনি বলেন, আমি ওকে বলতে চেয়েছিলাম, এই কঠিন সময়ও কেটে যাবে।

সিনেমা ইন্ডাস্ট্রিতে ৪১ বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, প্রত্যেক মানুষের জীবনেই ট্র্যাজেডি থাকে। ও হয়তো নিজের চারপাশের পরিবেশ বা জীবন নিয়ে কিছুটা ভেঙে পড়েছে, কিন্তু এখনও হাল ছাড়েনি, তাই আশার আলো আছে। আমি প্রার্থনা করি ও যেন আবারও ঘুরে দাঁড়ায় এবং আগের চেয়ে অনেক বেশি কাজ করে।

সম্প্রতি মুম্বাইয়ের লালবাগচা রাজা প্যান্ডেলে ‘রূপা’ সিনেমার সহশিল্পী রানি স্বর্ণকারের সঙ্গে পূজা দিতে দেখা যায় গোবিন্দকে। এর আগে তার স্ত্রী সুনীতা একাই সেখানে যান এবং পরবর্তীতে পাপারাজ্জিদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বলেন, মানুষকে নয়, পশুদের ভালোবাসুন। মানুষ বিশ্বাসযোগ্য নয়।

এর পরপরই কৃষ্ণা অভিষেকের স্ত্রী কাশ্মীর শাহ সোশ্যাল মিডিয়ায় ‘সংসার ভাঙা’ নারীদের নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে পোস্ট দেন।

১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া গোবিন্দ ও সুনীতার দাম্পত্য সম্পর্ক বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা দ্বিতীয় বিয়ের খবরের গুঞ্জনকে সরাসরি অস্বীকার করেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
২০২৭ সালের বিশ্বের সেরা ৫০ গন্তব্যের তালিকায় ভারতের দুই স্থান
২০২৭ সালের বিশ্বের সেরা ৫০ গন্তব্যের তালিকায় ভারতের দুই স্থান
স্কুলের আশপাশে যে খাবার বিক্রি বন্ধ করলো ভারত
স্কুলের আশপাশে যে খাবার বিক্রি বন্ধ করলো ভারত
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘ভুয়া অর্ডারে’ কেনাকাটার নতুন নেশা
‘ভুয়া অর্ডারে’ কেনাকাটার নতুন নেশা
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকায় স্থগিত পাকিস্তানি শিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ঢাকায় স্থগিত পাকিস্তানি শিল্পী মুর্তজা কিজিলবাশের কনসার্ট
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর ৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা আপ্তে
অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর ৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা আপ্তে
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের