X
শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতে প্রাঙ্গণেমোরের ‘শেষের কবিতা’

১৮ ডিসেম্বর ২০১৫, ১৪:৩৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৮
image
ভারতে প্রাঙ্গণেমোরের ‘শেষের কবিতা’

বিনোদন প্রতিবেদক।।

আবারও ভারতে যাচ্ছে প্রাঙ্গণেমোর নাট্যদলের নাটক ‘শেষের কবিতা’। আগামী ২২ ডিসেম্বর মঞ্চায়ন হবে পশ্চিমবঙ্গের কল্যাণীর ঋত্বিক সদন মঞ্চে।  ‘কল্যাণী  নাট্যকেন্দ্র’র একবিংশতিতম নাট্যোৎসব’-এ আমন্ত্রিত হয়ে প্রাঙ্গণেমোর এ নাটকটি প্রদর্শন করছে।

দলটির অন্যতম পরিচালক অনন্ত হিরা জানান, ঢাকা থেকে ২০ ডিসেম্বর তারা পশ্চিমবঙ্গে যাবেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।

নাটকে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, শুভেচ্ছা, ইস্টের সুমী, আউয়াল রেজা, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, চৈতী, কারিমা, জাহিদ, আশা, রিগ্যান, সীমান্ত, মনির, বিপ্লব, ঊষা।

‘শেষের কবিতা’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল ২০১২ সালের ২৬ আগস্ট মধূসুদন মঞ্চে কলকাতার পূর্ব-পশ্চিম নাট্যদল আয়োজিত এক আস্তর্জাতিক নাট্যোৎসবে। এছাড়া এ নাটকটি প্রদর্শিত হয়েছে মুম্বাই ও শান্তি নিকেতনে।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন