নতুন ‘জলদস্যু’ মার্গট রোবি

বিনোদন রিপোর্ট
২৭ জুন ২০২০, ১৮:১৫আপডেট : ২৭ জুন ২০২০, ১৮:১৭

নতুন পথে যাত্রা শুরুর জন্য প্রস্তুত হচ্ছে ক্যারিবিয়ান জলদস্যুরা! এবার সামনে থাকবেন নারীরা। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের নতুন কিস্তিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মার্গট রোবি। জলদস্যুদের নেতা হিসেবে দেখা যাবে ২৯ বছর বয়সী এই তারকাকে।




মার্গট রোবি জানা গেছে, নারীকেন্দ্রিক ছবিটিতে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো কিংবা পরিচিত কেউ থাকবে না। পুরোপুরি আলাদা গল্প ও নতুন কিছু চরিত্র নিয়ে সাজানো হবে এটি।
গত ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত মার্গট রোবির ‘বার্ডস অব প্রে’ ছবির ব্রিটিশ চিত্রনাট্যকার ক্রিস্টিনা হডসন নতুন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ লেখার দায়িত্ব পেয়েছেন। প্রযোজনা করবেন যথারীতি জেরি ব্রাকহেইমার।
সম্প্রতি ঘোষণা দেওয়া হয়, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ পুনরায় তৈরি হবে। এর গল্প লিখছেন টেড ইলিয়ট ও এইচবিও চ্যানেলের ‘চেরনোবিল’ সিরিজের স্রষ্টা ক্রেগ মাজিন। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি ছাড়া মার্গট রোবির ছবির সঙ্গে এর মিল নেই।
ডিজনিল্যান্ড থিম পার্কের রাইড অবলম্বনে ২০০৩ সালে শুরু ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজ। এ পর্যন্ত এর পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির সবশেষ পর্ব ‘ডেড মেন টেল নো টেলস’ মুক্তি পায় ২০১৭ সালের ২৬ মে। পাঁচটি ছবিতেই ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ।
হলিউডে ব্যবসাসফল ছবিগুলো নারী চরিত্রকে কেন্দ্র করে নতুনভাবে তৈরি হচ্ছে। যেমন ২০১৬ সালে ‘গোস্টবাস্টারস’ ও ২০১৮ সালে ‘ওশানস’ সিরিজের ‘ওশানস এইট’। কিন্তু দুটোই বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি।
এদিকে ‘বার্ডস অব প্রে’র পর জেমস গানের পরিচালনায় ‘সুইসাইড স্কোয়াড টু’ ছবিতে হার্লি কুইন চরিত্রে আবারও অভিনয় করবেন মার্গট রোবি। ২০১৬ সালে ‘সুইসাইড স্কোয়াড’-এ চরিত্রটিতে প্রথমবার পর্দায় আসেন তিনি।
তথ্যসূত্র: দ্য হলিউড রিপোর্টার

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাস, সর্বোচ্চ আয় করা বায়োপিক ‘মাইকেল’
এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাস, সর্বোচ্চ আয় করা বায়োপিক ‘মাইকেল’
কেন ফের আলোচনায় দীপিকার সাবেক প্রেমিক মুজাম্মিল?
কেন ফের আলোচনায় দীপিকার সাবেক প্রেমিক মুজাম্মিল?
বিশ্বপরিসরে নজরুলকে ছড়িয়ে দিতে শিল্পী-গবেষকদের নতুন প্রস্তাব
বিশ্বপরিসরে নজরুলকে ছড়িয়ে দিতে শিল্পী-গবেষকদের নতুন প্রস্তাব
বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গল্পগুলো এখনও বলা বাকি
বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী গল্পগুলো এখনও বলা বাকি
‘কোনো আওয়াজ নাই’—চট্টগ্রাম-কক্সবাজারের বন্যা পরিস্থিতি নিয়ে আক্ষেপ ইরফান সাজ্জাদের
‘কোনো আওয়াজ নাই’—চট্টগ্রাম-কক্সবাজারের বন্যা পরিস্থিতি নিয়ে আক্ষেপ ইরফান সাজ্জাদের