প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা

বিনোদন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৬, ২০:৫৩ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২০:৫৩

নতুন সিনেমার ঘোষণা এলো ঢাকাই সিনেমার কিং শাকিব খানের। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ খ্যাত নির্মাতা হিমেল আশরাফ তাকে নিয়ে এবার নির্মাণ করছেন ‘মহব্বত’ শিরোনামের একটি সিনেমা।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির টাইটেল ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয়েছে প্রথম পোস্টার।

পোস্টারে দেখা যায়, কালো পোশাকে এক পুরুষের সঙ্গে সাদা পোশাকে এক নারী। পুরুষের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র, পরনে কালো লম্বা কোট। 

অন্যদিকে, সাদা পোশাক পরা নারীটির সঙ্গে উড়ছে লাল ওড়না। পোস্টারের চারপাশে ছড়িয়ে আছে গুলির খোসা ও রক্তের ছাপ। এক পাশে দেখা গেছে রক্তমাখা একটি গাড়ির অংশও। 

মহাব্বত-এর পোস্টার প্রকাশ

সব মিলিয়ে ‘মহব্বত’-এর প্রথম পোস্টারে ভালোবাসার পাশাপাশি অ্যাকশন ও রহস্যের আবহ ফুটে উঠেছে।

পোস্টারে থাকা নারী চরিত্রটি কে, তা এখনও জানানো হয়নি। সিনেমায় শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, সেটিও ঘোষণা করা হয়নি। ফলে নায়িকা নিয়ে রহস্য আপাতত থাকছেই।

সর্বশেষ কোরবানির ঈদে ‘রকস্টার’ সিনেমায় গায়ক চরিত্রে দর্শকদের সামনে এসেছেন শাকিব খান। এবার ‘মহব্বত’-এ প্রেম ও অ্যাকশনের মিশেলে নতুনভাবে দেখা যাবে তাকে।

‘মহব্বত’ প্রযোজনা করছেন আরশাদ আদনান। দুই বছরেরও বেশি সময় পর হিমেল আশরাফ ও আরশাদ আদনানের সিনেমায় ফিরছেন শাকিব খান। 

এর আগে এই জুটির ‘প্রিয়তমা’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। ‘মহব্বত’ দিয়ে তাদের নতুন কাজ নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

সিনেমাটির নাম ঘোষণা ও পোস্টার প্রকাশ করে নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, ‘কখনও কখনও ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনও এটি প্রতিজ্ঞা আর কখনও এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।’

নামের সঙ্গে সিনেমাটির মুক্তির সময়ও জানানো হয়েছে। আগামী বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’।

/এনআই/আইএএম/
সম্পর্কিত
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
বিনোদন বিভাগের সর্বশেষ
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
চার দশকের ইমেজ ভেঙে নতুন রূপে টম ক্রুজ, মুক্তি পাচ্ছে ‘ডিগার’
চার দশকের ইমেজ ভেঙে নতুন রূপে টম ক্রুজ, মুক্তি পাচ্ছে ‘ডিগার’