নির্মাণে আসছেন অভিনেত্রী ছন্দা

বিনোদন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ১৫:৫২ আপডেট : ০২ জুলাই ২০২০, ১৬:৫৩

গোলাম ফরিদা ছন্দা অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। অভিনয়ে তার লম্বা ক্যারিয়ার। সু-অভিনেত্রী হিসেবে রয়েছে যথেষ্ট প্রশংসা।

এবার তিনি আসছেন নতুন পরিচয়ে। নাম লেখাচ্ছেন নির্মাতার খাতায়। তাও আবার বঙ্গবন্ধুকে ঘিরে তৈরি বিশেষ নির্মাণের মধ্য দিয়ে। জানালেন ছন্দা নিজেই।
পনেরো আগস্ট, জাতীয় শোকদিবস উপলক্ষে নির্মিতব্য এই নাটকের নাম ‘জোছনা’। নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্টের ব্যানারে।
নাটকটি পরিচালনার পাশাপাশি নাম ভূমিকায়ও অভিনয়ও করবেন ছন্দা। শোয়েব চৌধুরীর গল্পে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফেরারী ফরহাদ।
এ প্রসঙ্গে গোলাম ফরিদা ছন্দা বলেন, ‘জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রয়াসে ক্রাউন এন্টারটেইনমেন্ট থেকে আমাকে নির্মাণের প্রস্তাব দেয়। প্রথমে অবাক হই। বিষয়টি ভীষণভাবে আমাকে নাড়া দেয়। কারণ, এমন একটি দিবসের কাজের প্রস্তাব পেয়েছি, যা সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। এ জন্যেই কোনও কিছু না ভেবেই রাজি হয়ে যাই। এর আগেও নির্মাণের প্রস্তাব পেয়েছিলাম কিন্তু আগ্রহ করিনি।’
ছন্দা আরও বলেন, ‘অনেক বছর ধরেই তো অভিনয় করছি, কিন্তু কখনও পরিচালনায় আসার কথাটা সেভাবে ভাবিনি। ভালো একটা প্রস্তাব পেয়েছি বলেই কাজটি করছি।’
নাটকটির শুটিং শিগগিরই শুরু করবেন বলে জানান। এখন চলছে শিল্পী নির্বাচনের কাজ।
ছন্দা জানান, তার নাটকটি ছাড়াও বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে টেলিভিশন চ্যানেলের জন্য প্রায় ডজন খানেক নাটক নির্মাণের উদ্যোগ নিয়েছে ক্রাউন এন্টারটেইনমেন্ট। গোলাম ফরিদা ছন্দা ছাড়াও নাটকগুলো নির্মাণ করবেন গোলাম সোহরাব দোদুল, ফরিদুল হাসান, শামীম জামান, দেবাশীষ বিশ্বাস, আদিবাসী মিজান, তাজু কামরুল, মোস্তাফিজুর রহমান মানিক, সুজিদ বিশ্বাস, বন্ধন বিশ্বাস, আবু হায়াৎ মাহমুদ ও সুমন ধর।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি
২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি
বিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্য
বিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্য
প্রতিমন্ত্রীর মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া
‘স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা পছন্দ করি না’ প্রতিমন্ত্রীর মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া
৩৩ বছর পর বিয়ের কাবিনে ফের সই আজিজুল হাকিম-জিনাত হাকিমের, কারণ কী
৩৩ বছর পর বিয়ের কাবিনে ফের সই আজিজুল হাকিম-জিনাত হাকিমের, কারণ কী
স্ত্রীর ভয়ে শাহরুখ বাড়িতে কী করেন, জানালেন নিজেই
স্ত্রীর ভয়ে শাহরুখ বাড়িতে কী করেন, জানালেন নিজেই