‘লেট’স টক উইথ বাংলা ট্রিবিউন’-এ অপি ও কলকাতার ঋত্বিক-ইন্দ্রনীল

বিনোদন রিপোর্ট
৩১ জুলাই ২০২০, ১১:০৩আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৭:২৮

অপি, ঋত্বিক ও ইন্দ্রনীল অনলাইন আড্ডার নিয়মিত আয়োজন ‘লেট’স টক উইথ বাংলা ট্রিবিউন’-এ এবার আসছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী ও বাংলাদেশের অভিনেত্রী অপি করিম।

প্রাণখুলে কথা বলার এ আয়োজনে সঞ্চালক হিসেবে থাকবেন বাংলা ট্রিবিউন-এর মার্কেটিং হেড ও অভিনেত্রী বন্যা মির্জা।

তাদের আড্ডার বিষয়—আন্তর্জাতিকভাবে প্রশংসিত ছবি ‘মায়ার জঞ্জাল’। আড্ডা আয়োজনটি বাংলা ট্রিবিউন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজ (৩১ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট সরাসরি প্রচার করা হবে।

‘মায়ার জঞ্জাল’ ইতোমধ্যে চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে।
গত ২৫ জুলাই উৎসব উদ্বোধন হয়। প্রথমদিনেই প্রদর্শিত হয় ‘মায়ার জঞ্জাল’।
দুই বাংলার যৌথ প্রযোজনার এ ছবির ইংরেজি নাম ‘ডেব্রি অব ডিজায়ার’।

এর অন্যতম তিন চরিত্রে অভিনয় করেছেন ঢাকার অপি করিম আর কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী। তিন জনের একসঙ্গে এটাই প্রথম কোনও কাজ। আর এটি নির্মাণ করেছেন ভারতের ‘ফড়িং’-খ্যাত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। ছবিটির অন্যতম প্রযোজক নির্মাতা জসীম আহমেদ।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বর্ষার রঙে রাঙা ‘ঘনঘটা ২’
বর্ষার রঙে রাঙা ‘ঘনঘটা ২’
দেশের পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত ‘মাস্তুল’
দেশের পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত ‘মাস্তুল’
চেহারা ও সাজসজ্জা নিয়ে ট্রলের শিকার ঋতুপর্ণা, পাশে দাঁড়ালেন কনীনিকা
চেহারা ও সাজসজ্জা নিয়ে ট্রলের শিকার ঋতুপর্ণা, পাশে দাঁড়ালেন কনীনিকা
বিবাহবিচ্ছেদে বিপর্যস্ত সেলিনা জেটলি, জানালেন তিন সন্তান থেকে দূরে থাকার কষ্ট
বিবাহবিচ্ছেদে বিপর্যস্ত সেলিনা জেটলি, জানালেন তিন সন্তান থেকে দূরে থাকার কষ্ট
অ্যাকশন চরিত্রে নিজেকে গড়তে যা করতেন আলিয়া ভাট
অ্যাকশন চরিত্রে নিজেকে গড়তে যা করতেন আলিয়া ভাট