স্বামীকে মডেল করে তনিমা হাদীর গানচিত্র

বিনোদন রিপোর্ট
০৭ আগস্ট ২০২০, ১৪:৪৮ আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১২:০৫

স্বামীকে মডেল করে তনিমা হাদীর গানচিত্র কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর কন্যা তনিমা হাদী। প্রফেশন হিসেবে না নিলেও গানের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন ছোটবেলা থেকে। তনিমা এখন সংসার নিয়ে থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

সেখানে থেকেই নতুন একটি গানচিত্র তৈরি করে প্রকাশ করলেন বাংলাদেশের গানচিল মিউজিকের ব্যানার থেকে, ঈদ উপহার হিসেবে। নাম ‘বাতাসের বাঁশি’। শফিক তুহিনের কথা-সুরে গানটি তৈরি হলো। এর ভিডিও নির্মাণ হলো নিউ জার্সির বিভিন্ন লোকেশনে। মজার তথ্য হলো এতে তনিমা হাদী মডেল হিসেবে দাঁড় করিয়েছেন তারই স্বামী রাকিব হোসেনকে।
কাজটি প্রসঙ্গে তনিমার প্রতিক্রিয়া এমন, ‘প্রায় দুই বছর হবে ঢাকাতে গানটি রেকর্ড করি। গত বছর নিউ জার্সির সুন্দর সুন্দর জায়গায় ভিডিওটি ধারণ করি। এবছর ৬ আগস্ট সেটি উন্মুক্ত করতে পারলাম সবার জন্য। তিন বছর লেগে গেলো!’
ভিডিওটি নির্মাণ করেছেন রাজিব হাসান রাসেল। শুরুতেই তিনি চেয়েছিলেন এতে তনিমার বিপরীতে অন্য কোনও ছেলে মডেল নেওয়ার। কিন্তু এতে তনিমা সায় দেননি। পরে নির্মাতা বাধ্য হয়েই তনিমার স্বামী রাকিবকে মডেল হওয়ার জন্য অনুরোধ করেন। প্রথমে রাজি হননি, পরে তনিমার অনুরোধ কাজটিতে অংশ নেন রাকিব।
তনিমা বলেন, ‘কাজটি রাকিব করেছেন শর্ত সাপেক্ষে। সেটা হলো, ভিডিওর দৃশ্যে তাকে ফোকাস করা যাবে না! আমরাও নিরুপায় হয়ে সেটা মেনে নিলাম। বাট দিন শেষে কাজটি ভালো হয়েছে।’
বাতাসের বাঁশি:

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সুন্দরবনকে নিয়ে গাইলেন ‘মন জ্বলে’খ্যাত রুপম
সুন্দরবনকে নিয়ে গাইলেন ‘মন জ্বলে’খ্যাত রুপম
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
বিয়ের আগে দুইবার মা হওয়ার চেষ্টা, আবারও অভিনেত্রীর বেফাঁস মন্তব্য
বিয়ের আগে দুইবার মা হওয়ার চেষ্টা, আবারও অভিনেত্রীর বেফাঁস মন্তব্য
‘নিজের জীবন নিয়ে ভাবুন’: ট্রলকারীদের কড়া বার্তা অভিনেত্রীর
‘নিজের জীবন নিয়ে ভাবুন’: ট্রলকারীদের কড়া বার্তা অভিনেত্রীর